somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নষ্ট লাশ দেখবালের নষ্ট মানুষগুলো, কোনদিন ধন্যবাদ পেতে পারে না।

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ২৬ বছর যাবৎ চাকুরী করি ঢাকা মেডিক্যালে । যে লাশ কেউ ধরে না, সেই লাশ আমি ধরি। কোন লাশের হাত থাকে না, মাথা থাকে না।
কোন লাশের তো আবার মা বাপ-ই নাই ।

যে মানুষটা থাকে পরিবারের সব, সেই মানুষের লাশটাও পরিবারের লোকজন ধরতে আসে না। আমরা সেই লাশগুলোকে গোছল দেই। সুগন্ধি মাখি।

আমাদের কোনদিন ধন্যবাদ!
কেউ আসে না এখানে।
ফুল তো দূরের কথা।

আপনারও যে আমাদের কাছে আসবেন না। তাও জানি।
আমরা মানুষ না। আমরা একদল অমানুষ এখানে থাকি | লাশ কাটি, গোছল দেই। আমাদের নিয়ে হাজারো মিথ্যে গল্প মানুষের মুখে মুখে। কেউ যখন আসে তখন এমন ভাব | এ যেন এক নিষিদ্ধ পল্লী। কিন্তু আপনার প্রিয়জন, যার দেহ পচে গেছে তাকে কি আপনি ধরবেন? না ধরবেন না।

আমি তো তার কেউ না। তারপরও আমিই তার দেহ সাজিয়ে দেই। এই নষ্ট লাশ দেখভালের নষ্ট মানুষগুলো কোন ধন্যবাদ পেতে পারে না?

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উচুঁ নিচু ভেদাভেদ বাদ দিয়ে। সকল কর্মচারীদের ধন্যবাদ দিতে গিয়েছিলাম আজ আমরা। আসার পথে একজন জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে? বললাম সারাজীবন তো মানুষের সেবা দিয়েছেন। আমরা সেবা নিয়েছি। কখনো বলিনি ”ধন্যবাদ আপনাদের, আমাদের সেবা দেওয়ার জন্য “।

নিচু সুরে তিনি জিজ্ঞাস করলেন
কি গিয়েছেন নাকি মর্গের দিকে? আমাদের একটা ফুল দিতে?

আমাদের প্রোগ্রাম শেষ। আমরা সারাদিন মেডিক্যালে কলেজের বিভিন্ন প্রান্তে ছুটেছি ।যাকে পেয়েছি তাকেই ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সত্যি যাওয়া হয়নি, সেই লাশ কাটা ঘরের মানুষগুলোর কাছে।

আমার সীমাবদ্ধতা, অজ্ঞতার জন্য ক্ষমাপ্রার্থী আগামীতে আপনার কাছেই আমরা যাব সবার আগে। আপনাকে দিয়ে শুরু করব ”ধন্যবাদ আপনাদের, আমাদের সেবা দেওয়ার জন্য”।

আমি এবং আমরা ক্ষমা প্রার্থী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×