![]()
আজকের বিষয় কিভাবে খাবার রঙ্গিন করবেন। আজ খাবার নীল কিংবা আকাশী রং তৈরি কৌশল জানাব।
![]()
অপরাজিতা ফুলের রং ব্যবহার করে নীল জর্দা,আমি ভাবছি রান্না নিয়ে একটা বই লিখব। তার প্রাথমিক চেষ্টা।
ব্যতিক্রম কেবল অধিকাংশ প্রাকৃতিক রং, যেগুলো অধিকাংশই স্বাস্থ্যের ক্ষতি করে না। প্রাকৃতিক রং সাধারণভাবে দোকানে কিনতে পাওয়া যায় না। এগুলো থাকে বিভিন্ন ফল ও শাকসবজিতে।
তবে ক্ষতি কি যদি নিজেই তৈরি করা যায খাবারে ব্যবহারের রং। নিজের তৈরি রঙে খাবার রাঙিয়ে পরিবেশন করুন পরিজনের মাঝে।
পোলাও শুধু সাদা হবে তা নয়, চাইলে আপনি একটু নীলের ছোঁয়া দিতে পারেন । তেমনি ভাবে ভাত,জর্দা, নুডলসসহ বিভিন্ন খাবারে নীল কিংবা আকাশী রংয়ের ছোঁয়া আনতে পারেন। অপরাজিতা ফুল ব্যবহার করে।
বাসার টবে একটা অপরাজিতার বীজ বুনে দিন। তারপর মাসখানিকের মধ্যে ফুল পাবেন। ফুলগুলো একটু কাঁচা থাকা অবস্থায় সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। এবার একটি সচ্ছ কাপ বা গ্লাসে একটু গরম পানি নিন এবং শুকনো অপরাজিতা ভিজিয়ে রাখুন। হয়ে গেল স্বাস্থ্যকর খাবার যোগ্য নীল রং । এবার পরিমাণ মত রং মিশিয়ে নীল/আকাশী জর্দা, নীল/আকাশী ভাত, নীল/আকাশী নুডলস, নীল সরবত তৈরি করতে পারেন।
![]()
শুকনো অপরাজিতার তৈরি নীল চা আপনার পরিবেশনে ভিন্নতা আনবে।তাছাড়া মহা ঔষধ হিসেবে কাজ করবে শুষ্ককাশি আক্রান্ত অতিথিদের জন্য।
চোখের ক্ষুদা বলে একটা কথা আছে। যার পেট পূর্ণ থাকবে আশা করি সেও একটু চেখে দেখবে আপনার রান্না। যতই দূর্নাম থাকুক না কেন আপনার রান্না নিয়ে অপরাজিতা আপনাকে জয়ই করবেই।
আগামীতে খাবার রঙিন করার আরো কৌশল বিনামূল্যে শিখানো হবে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


