somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঢাকা রাস্তায় মিটারে অটো রিক্সা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ঢাকায় টাকা হলে বাঘের দুধ মিলে মুখে মুখে এই কথা থাকলেও। টাকা থাকলেই ঢাকায় প্রয়োজনের সময় সিএনজি অটো রিক্সা মিলবে তা দাবী করা কঠিন।

ঢাকার রাস্তায় সিএনজি অটো রিক্সা এক ভোগান্তির নাম। এই ভোগান্তি নিরসনে সরকার কাজ করছেন। কিন্তু কোন ভাবেই ভোগান্তি রোধ করা যাচ্ছে না। মিটারের অতিরিক্ত ভাড়া নিতে চালকদের যানজট, শীত, গরম, দুপুরবেলা, বেশি রাত, বেশি ভোর কত শত অযুহাত। সবচেয়ে বেশি অযুহাত মালিক অতিরিক্ত দৈনিক জমা নেয় বিষয়ে। যেহেতু দৈনিক জমা নেওয়ার বিষয়টি সরকার কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই চালকরাও বাধ্য হয়ে মিটারের অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

মোবাইল কোর্ট, মন্ত্রীর দৌড় ঝাপ, বিএটির অভিযান, পত্রিকা-টেলিভিশনের ছবি সংবাদ ছাপিয়ে কোন কোন নিস্তার নেই। ঢাকাবাসী অসহায়। হয় চুক্তিতে নয়তো বা মিটারের বেশি অতিরিক্ত ভাড়া দিতে হবে। কাগজে কলমে যাই থাক জনগণকে এটাই ঢাকার রাস্তার নিয়ম। ৬০ ভাগ ভাড়া বেড়ে যাবার পরও মানুষ ভেবেছিল এবার হয়তবা চাইলেই অটো রিক্সা মিলবে । তাদের কে রাস্তায় হতাশ করল চালক-মালিক পক্ষ।

সিএনজি অটো রিক্সার নৈরাজ নিয়ে হাজার খবর পাবেন পত্রিকার পাতায়, টেলিভিশনের সংবাদগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কোন ভাল খবরই কি নেই ঢাকার অটো রিক্সা নিয়ে?

এমন কোন চালকই নেই, যে মিটারের অতিরিক্ত ভাড়া নেয় না। আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই আপনাকে নিয়ে যাবে?

এই প্রশ্নের উত্তরে হাজারটা না মাঝে যে দু একটা হ্যাঁ আসতে পারে। মাদারিপুরের মো: শাহবুদ্দিন চাচা তাদের একজন।
কত বছর এই লাইনে আছেন, তার হিসেব নিজের কাছে মিলানো কঠিন। ঢাকায় সেই বেবি ট্যাক্সি দিয়ে শুরু। ৪০ বছরের বেশি সময় পার হয়ে গেছে। মানুষ ঠকাতে কিংবা জিম্মি করে বেশি আয় করতে চাই না বাবা। মিটারে যা আসে তাতেই খুশি, আয় তো খুবই মন্দ না।

সকালে একটু তাড়াতাড়ি বের হন তিনি। দিন শেষে কত মানুষের ঠিক সময় মত অফিস পৌছে দিয়েছেন তার হিসেবেই নাকি তার প্রশান্তি। অফিস টাইমে তিনি কাউকে না বলেন, না। সব গন্তব্যে যেতে রাজি। কিন্তু বয়সের ভারে মাঝে মাঝে কান্তি লাগে। তাই দুপুরটায় বিশ্রাম নেন। তখন মাঝে মাঝে না বলতেই হয়। এই না বলটাতেও ভদ্রলোকের হাজার সংকোচ। খুবই নরম সুরে বলেন বাবা একটু বিশ্রাম নিচ্ছি।

শাহবুদ্দিন চাচা আর তার গাড়ির মালিক দেলোয়ার শুরু করেছেন। মিটারে গাড়ি চালিয়ে যাত্রীকে গন্তব্যে পৌছে দেবার লড়াই। ঢাকা নিয়ে হাজার হতাশার মাঝে শাবুদ্দিনরাই বাংলাদেশ। আপনি যেমন বাংলাদেশ স্বপ্ন দেখেন তেমনি বাংলাদেশ গড়ার কারিগর শাহবুদ্দিন। আসুন একটা ধন্যবাদ নেই এই শাহবুদ্দিন চাচা কে। এই ধন্যবাদ না দিলে, আপনি আমি পিছিয়ে পড়ব স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াই থেকে।


ধন্যবাদ শাহবুদ্দিন চাচা।
আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশ।
শাহবুদ্দিন চাচার মোবাইল ফোন নাম্বার ০১৯৩৪৩০৪০২৭



সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×