“চেনা দৃশ্য বদলে দিচ্ছেন মেয়র আনিসুল হক" ধন্যবাদ জ্ঞাপন প্রসঙ্গে।
বরাবর
মাননীয় মেয়র
আনিসুল হক
উত্তর সিটি করপোরেশন
ঢাকা
বিষয় : ধন্যবাদ জ্ঞাপন প্রসঙ্গে।
জনাব
শুভেচ্ছা নিবেন। এই নগরবাসীদের জন্য উন্নয়ন মানেই নতুন কোন ভোগান্তির নাম। তাই মাঝে মাঝে নগরবাসী উন্নয়নে ভয় পায়। নগরবাসীর উন্নয়নের তিক্ত অভিজ্ঞতা লাঘবের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি নিজেই স্বচোখে দেখে মুুগ্ধ হয়েছি। আজ অন লাইন সংবাদ মাধ্যম সংবাদটি পড়ে আনন্দিত। আমি বিশ্বাস করি এই সংবাদ আমার মত কোটি নগরবাসীর জন্য আনন্দের সংবাদ।
নগরে অন্যান্য প্রতিষ্ঠান যদি তাদের উন্নয়ন কর্মকান্ডের সময় নাগরিক অসুবিধার কথা বিবেচনা করে ঠিকাদারকে রাতের বেলায় কাজ করা, ধূলাবালি পরিষ্কার করা, রাস্তা খুড়াখুড়ি রাতের মাঝেই শেষ করার বাধ্যবাধকতা তৈরি করতে পারে। তবে তা সকলের জন্য মঙ্গলকর। নাগরিক সুবিধার কথা বিবেচনা করে আপনি যে সাহসী ভূমিকা নিয়েছেন তার জন্য আপনার পুরো দলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসেবায় অন্যান্য সিটি করপোরেশনের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
আমি আপনার সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি “চেনা দৃশ্য বদলে দিচ্ছেন মেয়র আনিসুল হক” বাংলানিউজ২৪ডটকম কর্তৃপক্ষকে এই রকম একটি ইতিবাচক সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশের জন্য ধন্যবাদ জানাই
ধন্যবাদসহ
সৈয়দ সাইফুল আলম
অনুলিপি : সম্পাদক বাংলানিউজ২৪ডটকম
“চেনা দৃশ্য বদলে দিচ্ছেন মেয়র আনিসুল হক”
সংযুক্তি বাংলানিউজ২৪ডটকমে প্রকাশিত সংবাদের কপি।
এই চিঠিটি বাংলানিউজ২৪ডট কমে প্রকাশিত হয়েছে “মেয়র আনিসুল হককে বাংলানিউজ পাঠকের ধন্যবাদ ”
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




