somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় গর্ভনর আমার একটা চিঠি ছিল আপনার কাছে। প্রতিকার পাইনি।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় গভর্নর, শুভেচ্ছা নেবেন।
আমি গত ৩ ফেব্রুয়ারি একটি ইমেইলের মাধ্যমে আপনার কাছে সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক নামক একটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকিং কার্যক্রম বিষয়ক লিখিত অভিযোগ দিই। পরর্বতীতে আমি কয়েকবার ফোনে যোগাযোগ করি এবং চিঠিও দিয়েছি।

কিন্তু আশানুরূপ কোনো অগ্রগতির খবর না পেয়ে আপনার অফিসে সশরীরে লিখিত অভিযোগ দেয়ার জন্য যাই। যাওয়ার পর শুনি, আপনি চিঠিটি সংশ্লিষ্ট বা দায়িত্বশীল বিভাগে পাঠিয়ে দিয়েছেন। আমাকে সেই বিভাগে যোগাযোগের জন্য বলা হয়। আমি যখন ওই বিভাগে যাই তখন হতাশ হই তাদের আচরণে।

কর্তৃপক্ষকে যখনই জিজ্ঞেস করলাম এই চিঠির বিষয়ে, তখন তারা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে : আপনার বাড়ি কোথায়? আপনি কি কোনো অভিযোগ করেছেন? আপনার লাভ কী? কোনো সুবিধা কি ব্যাংক থেকে পাননি? আপনি টাকা জমা রাখেননি, আপনার সমস্যা কী?

আমি ধৈর্য ও আন্তরিকতার সাথে তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আমি তাদের বোঝাতে চেয়েছি যে আমি সাধারণ আমানতকারীদের পক্ষে, তাই অভিযোগ করেছি। যদি ব্যাংকটির কার্যক্রম বৈধ হয় তবে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তালিকায় এই ব্যাংকটির নাম নেই তাই অবহিত করেছি। তাদের কয়েকজন আমাকে সহযোগিতা করেছে।

কয়েকজনের আচরণে আমি ক্ষুব্ধ। কারণ আমার ধারণা ওই ব্যক্তিদের যথাযথ নিয়ম জানা প্রয়োজন। যিনি দায়িত্বশীল ছিলেন তিনি আমাকে বলেছেন, আমি যেন ওই ব্যাংকে যাই এবং গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করি। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব বিবরণী আমি কী করে সংগ্রহ করতে পারি? পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের অবশ্য গ্রাহকদের মতামতকে প্রাধান্য দেয়া উচিত। তাদের বিশ্বাস রাখা উচিত, আমাদের মতো হাজার হাজার মানুষের সহযোগিতার হাত প্রশস্ত করলে তাদের কার্যক্রম আরও নিরবচ্ছিন্ন হবে।

আমি আসার আগে তারা জানায়, তারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নয়। আপনি তাদের তদন্তের জন্য ভুল জায়গায় চিঠিটি পাঠিয়েছেন। মাননীয় গভর্নর, আমি অনুরোধ করছি আপনি সময় করে চিঠিটি সঠিক স্থানে পাঠান। হাজার কোটি টাকার দুর্নীতির বিষয় আপনি সামাল দিচ্ছেন। এই মুহূর্তে এই বিষয়টি হয়ত বা খুবই ছোট। কিন্তু আমার এলাকার সাধারণ মানুষগুলোর এই শত টাকার দুঃখ কোটি টাকা ছাপিয়ে যাবে। কারণ তাদের সারাজীবনের আয়ই কয়েক হাজার টাকা। আর সেই টাকা যদি এইরকম প্রতারকদের কাছে চলে যায়, তবে তাদের কী হবে!

আমি জানি, আপনি আপনার প্রতিষ্ঠানের ওই কর্মকর্তাদের মতো বলবেন না। যে মানুষগুলো ধরা খাওয়া উচিত। কারণ আপনি আপনার জীবনের একটি বড় অংশ গ্রামে কাটিয়েছেন। আর তাই আপনি বোঝেন মানুষগুলো খুবই সাধারণ। সহজেই অন্যের কথায় বিশ্বাস করে প্রতারিত হয়।

আমি আপনার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার পরামর্শক্রমে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। এবং তার অনুলিপিও আপনাকে প্রেরণ করেছি। কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের চিঠি ছাড়া কোনো প্রকার উদ্যোগ নিতে অপারগ বলে আমাকে অবহিত করেছে। তাই আপনার সুবিধামতো সময়ে এই বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ করছি।

পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের যদি এটি এখতিয়ারে না থাকে, তবে কাদের এখতিয়ারে আছে তা জানানো কিংবা ওই প্রতিষ্ঠানে চিঠিটি প্রেরণ করে গ্রামবাসীর আমানত সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।

আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×