somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুটান ভ্রমণ।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখেছি। বরফ টুকরো পড়া (শিলা বৃষ্টি) দেখার অভিজ্ঞতা আছে। আকাশ থেকে আম পড়ে/জাম পড়ে/ কিন্তু জীবনে প্রথম অভিজ্ঞতা হল, আকাশ থেকে পাথর পড়া দেখার।

আমরা ফুলশিলং ফিরছিলাম থিম্পু থেকে। চালক আগেই সর্তক করে দিলেন। প্রচুর বৃষ্টি হয়েছে। রাস্তাটা আজ কোন ভাবেই নিরাপদ নয়। যদি বেশি খারাপ হয় তবে ফিরে আসব এই শর্তে রওনা হলাম। ঘন্টাখানিক চলার পর চালক সিদ্ধান্ত জানাল সামনে না গেলেই এখন ভাল। যেহেতু আমি ব্যক্তিগত ভাবে গাড়ি ভাড়া নিয়েছি। আমি তার কথা এ বাক্যে রাজি হয়ে গেলাম।

সমস্যা হল আর এক বাঙ্গালি পরিবার তার জরুরী কাজ যেতেই হবে। তিনি কিছুতেই থাকতে পারবেন না। তিনি আমাকে নিয়ে যাবেন। তারা ভয় পাচ্ছেন। আমি ভীতু মানুষ তাদের সাথে রওনা দিলাম। তাদের মনে জোর বাড়াতে।

যেহেতু যাবার পথে পুরুষ চালক ছিল। এইবার আমি আর ভুল করিনি। একজন মহিলা নিলাম। সেই নারী গাড়ির চালকের অসম্ভব দক্ষতার জন্য গাড়ির সামান্য ক্ষতি হলেও, সবাই বড়সর ক্ষতি ছাড়াই নিচে নেমে আসতে পারি।

তিনি সারা রাস্তায় গাড়ি চালিয়েছেন আকাশের দিকে তাকিয়ে। বিশাল পাথরে ধাক্কা থেকে যেমন গাড়ি ও যাত্রীদের রক্ষার দক্ষতা দেখিয়েছেন। ঠিক তেমনি তিনি বিপদে মাথা ১০০ ভাগ ঠান্ডা রেখে কাজ করেছেন। পাথর পড়ার সময় গাড়ি থেকে নেমে একদম পাহাড় ঘেষে দাড়ানো আর ভূমি ধ্বসের স্থানগুলোতে নিরাপদ দূর দিয়ে যাওয়া। সবই তার অভিজ্ঞতার ফল।

এসেই দেখি কুইন অফ ফুশিলং আমার জন্য অপেক্ষা করছে। আমার ফোনে ভুটান গেইটের কাছে হাটাহাটি করছেন। যদিও ঐদিন তার অফিস বন্ধের দিন। তাকে আমি ভাবী ডাকি। ভুটানের প্রতিটি মানুষই আন্তরিক। সুতরাং তাদের আন্তরিকতার মূল্য দেওয়া উচিত আমাদের পর্যটক হিসেবে।

ভুটানে নতুন নিয়ম হয়েছে। যারা স্থলপথে যাবেন তাদের অবশ্যই স্থানীয় কোন ভুটানির জামানতকারী প্রয়োজন হবে অথবা কোন পযটন সংশ্লিষ্ট্য কোন প্রতিষ্ঠানের পত্র কিংবা থিম্পুতে হোটেল বুকিং। এই তিনের এক ছাড়া এই সপ্তাহ থেকে ভুটানে বাঙ্গালীদের আর ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

কুইন অব ফুলশিলং আমার জিম্মাদার, পাশাপাশি তারা অন্তরিক ব্যবহার এবং বিনামূল্যে ফুলশিলং থাকা, এক বড় ভাই অতিথেয়তায় আমি শুধু মুগ্ধই না। পাহাড়ে চড়তে ভীতু আমি বার বার ভুটান যাব। প্রতিবছর ভুটান যাব পণ করে আসলাম তার পরিবারের কাছে।
আমার ফেবুর বন্ধুরা আপনাদের স্থলপথে যাবার পথে যদি কোন প্রকার সমস্যা হয় ভুটান সীমান্তে। তবে কুইন অব ফুলশিলং এর সহযোগিতা পাবেন শতভাগ নিশ্চিত। গত কয়েকদিনে আমার মৃদু অনুরোধে ৪জন বাঙালীর জিম্মাদার হলেন কুইন অফ ফুলশিলং।

* বৃষ্টির সময় রাতে ফুলশিলং থেকে থিম্পু আসা যাওয়া না করুন।
*স্থানীয়দের অভিজ্ঞতা/উপদেশ মেনে চলুন।
*ভাল হয় চালক হিসেবে মেয়ে চালকদের বেছে নিন। কারণ তারা সেলফোনে কথা বলে না অথবা চ্যাট করবে না গাড়ি চালানো অবস্থায়।
*ভুটানিদের প্রতি আস্থা রাখুন। তারা অার যাই করুক। বিপদে আপনাকে ফেলে আসবে না। কিংবা ঝামেলা করবে না।
*স্থানীয় আইনগুলো মানার ক্ষেত্রে দৃষ্টি রাখুন। আপনি শুধু একজন ভ্রমণকারী নয়, আপনি বাংলাদেশ নামক দেশের প্রতিনিধিত্বও করেন।
* ফুলশিলং থেকে ভিসা পাবার পর অবশ্যই থিম্পুতে যাবেন। যদি না যেতে চান তা ভিসা অফিসারকে অনুরোধের সাথে বলেন।
* গালগালি,বাজে কথা বলবেন না। কারণ ভুটানিরা মোটামোটি বাংলা বুঝে।
* আপনি একজন বাংলাদেশি নাগরিক আপনার ভ্রমণকালীন ভাল/খারাপ আচরণ অন্য বাংলাদেশির ভ্রমনের উপর প্রভাব রাখবে।
*ফুলশিলংয়ে ভিসার জন্য এককপি ছবি ও পাসপোর্টের ফটোকপি দরকার হবে।

ছবি
১. ভূমি ধ্বস গাড়ির সামনে রাস্তা হুট করে বন্ধ।
২. গাড়ির সামনে পাথর পড়েছে
যারা আমার জন্য চিন্তিত/প্রার্থনা করেছেন। ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×