
যদিও নীতি-নিধারনী পর্যায়ের সকলের এক সময় ধারনা ছিল ফুটওভার ব্রিজ নির্মাণ জরুরী। কিন্তু এখন অবস্থা পাল্টেছে।
ফুটওভার ব্রিজ নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো এখন বুঝতে পারছে এই ব্রিজ পথচারীবান্ধব নয়। তাই আগামীতে তারাও এই ক্ষেত্রে অর্থ বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে আসছে।
ফুটওভার ব্রিজ নারী, শিশু, বৃদ্ধা, শারিরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অবাধ চলাচলে বাধাগ্রস্থ করে। এই বিষয়ে আজ বিশ্বব্যাংকের স্থানীয় অফিসে তাদের সাথে আবারও আলোচনা হবে। আমরা প্রত্যাশা করি ঢাকার পরিবহন ব্যবস্থা হবে সমাজের সকল শ্রেণীর মানুষের কথা বিবেচনা করে। শুধুমাত্র গাড়ি ব্যবহারকারীদের অবাধ যাতায়াতের কথা বিবেচনা করে ফুটওভার ব্রিজ তৈরি বন্ধ করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


