somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধুরা, আমার রঙ্গিন দিনগুলোর পিছনের কারিগর।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভীতু মানুষ। উচ্চতা ভীতি আছে, আছে সমুদ্র ভীতি, র‌্যাব,পুলিশ থানার ভয় । তারচেয়েও ভয় আমার কাছে প্রায়ই টাকা থাকে না। এক টাকাও থাকে না।

এত ভয় নিয়েও জীবনে প্রথম পাহাড় দেখা কসবা সীমান্তের ভারতীয় পাহাড়। খুব কাছ থেকে প্রথম পাহাড় দেখেছি রামগড়,খাগছড়িতে। তারপরও দেশের ছোট বড় পাহাড়ে টিলায় ঘুরছি বহুবার। কিন্তু বন্ধুর হাত ধরে পাহাড় দেখেছি প্রথম দাজিলিং, ভারতে। আমার উচ্চতা ভীতি থাকার কারণে আমি পাহাড়ে চড়তে ভয় পাই।

আমার উচ্চতা ভীতি/ভয় ভাঙ্গাতে গেলাম দাজিলিংয়ে। দাজিলিং থেকে সেই দুর্গম পাহাড়ি পথে কাকরভিটা হয়ে নেপালের পথ কিংবা জয়গা দিয়ে ভুটানের যাত্রা। মহীসূর, মকন্দপুরের টিলা, সাভারের ফুলের গ্রামের টিলা, লাউয়াছড়া, রাঙামাটি, বান্দরবন,মৌলভীবাজার,লালমাই, কুলাপাথর,পূর্বাঞ্চল কত পাহাড় টিলা দিলাম পাড়ি।

আমার সমুদ্র ভীতি আছে। তারপরও কটকা, কক্সবাজার,কুয়াকাটা, ইনানী কোথায় যাইনি আমি।

আমার জলে নামতে ভয়। সেই ভয় নিয়ে আমি পাড়ি দিয়েছি পদ্মা,মেঘনা, যমুনা, গোমতী,তিতাস, সুরমা, ব্রহ্মপুত্র.....। হাওড়ে, বিলে, দিঘি, জলারবনের স্বাদ নিয়েছি বহুবার।

আমার পছন্দ রেলগাড়ি। রেলের উদ্ধারকারী গাড়ি থেকে আন্তনগর,মৈত্রী, মালগাড়ি, লোকাল ট্রেন, মেইল ট্রেন, তেলবাহী ট্রেনে ঘুরেছি বহুবার। ট্রাকের ছাদে, বাসের ছাদে, সবজির গাড়ি, নসিমন,করিমন, টেম্পু,রিকশা, বালুবাহী নৌকায় ভ্রমণ কিসের স্বাদ নেই নি।

পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকান, এই দোকান ঐ দোকান। আড্ডায় আড্ডায় পার করেছি।

এই বন্ধুদের হাত ধরে আমি কফির কাপে চুমু দিতে শিখেছি। রিকশার হুট তুলে উপভোগ করেছি শহুরে বর্ষা। এক প্যাকেট বিরিয়ানির জন্য পুরো শহরময় ছুটেছি মোটর সাইকেল নিয়ে।

তাদের সাথে দেখেছি সারি সারি লাশ ভেসে যাচ্ছে মেঘনার বুকে, বুড়িগঙ্গারর বুকে যুবকের দয়া মায়াহীন লাশের গন্ধ শুকেছি, ভবন চাপা মানুষের লাশ,থানা,পুলিশ, র‌্যাব, মর্গের লাশ, সিডর-আইলা, সুন্দরবন-বারিধারা লাশের সারি সারি স্মৃতি বাক্সবন্দি করে রেখেছি হৃদয়ে।

কত চেকপোস্ট দিয়েছি পাড়ি, কত হোটেল, রেলইস্টিশন, লঞ্চ ঘাট, চর, বন্দর, তিন/পাঁচ তারা, তারা বিহীন হোটেল, মসজিদ-মন্দিরে কাটিয়েছি দিন। আমার অতীত বড্ড বেশি রঙ্গিন।

আমি ভীতু। তাই আমি জানি আমার নদী,সমুদ্র,পাহাড় পাড়ি দেওয়ার গল্পে আমার কোন অর্জন নেই। আমার বন্ধুরা, আমার রঙ্গিন দিনগুলোর পিছনের কারিগর। স্কুলের বন্ধু, মক্তবের বন্ধু, কলেজ বন্ধু, পাড়া বন্ধু, ঘরে বন্ধু, পরিবারের বন্ধু, পেশাগত বন্ধু, চুপিচুপি ইনবক্সের বন্ধু, ফেইসবুক বন্ধু, ব্লগের বন্ধু, প্রকাশিত বন্ধু, অপ্রকাশিত বন্ধু, প্রাপ্ত/অপ্রাপ্ত বয়স্ক বন্ধু, যাকে বলা হয়নি আজও বন্ধু, আমার কৃতজ্ঞতা সবার প্রতি।

আমি বিশ্বাস করি আমার ভবিষ্যতও রঙ্গিন। কারণ আমার আছে বন্ধু।
শুভ বন্ধু দিবস।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×