somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরেও অনেকগুলো বাবু ভাইয়ের দরকার।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ শহরে এক সময় বাবু ভাই ছিলেন আমাদের। কতটা যন্ত্রণা তাকে দিয়েছি তার কোন হিসাব নেই। তারা স্বামী-স্ত্রী দুজনেই যন্ত্রণায় অস্থির তারপরও অভিযোগ নেই। রাজাবাজার তার বাসার দারোয়ান থেকে পাশের বাড়ির প্রতিটা মানুষই অবাক হত। এই লোক এত যন্ত্রণা সহ্য করে কি করে? বাবু ভাই বর্তমান এই পৃথিবী নামক গ্রহের একমাত্র অভিযোগহীন মানুষ।

আমরা সব কয়টা অকৃতজ্ঞের মত বাবু ভাইকে ভুলে গেছি। মে মাসে শুনেছিলাম বাবু ভাই আর ভাবী বাড়ি চলে গেছে। বাবু ভাই তার শহরে ফলের দোকান দিয়েছে। শুধুই দেশি ফল বিক্রি করেন।

কি আজব ? এত কিছু থাকতে কেন দেশি ফলের দোকান? আর কেমনই বা দোকান?

সপ্তাহ কয়েক আগে দেশে এসে এ্যানি জানায় বাবু ভাইকে দেখতে যাবে।সারাদিন ঘুরাঘুরি আর আড্ডাবাজি করে সন্ধ্যায় তিনজন গেলাম বাবু ভাইয়ের দোকান দেখতে।

বাবু ভাইয়ের দোকান ফুটপাতের ভ্যানে। আসে পাশের সবাই বাবু ভাইকে চিনে। শহরের অনেক তার কাছে ফল কিনে নেয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের স্বামীরা তার বড় ক্রেতা।

বিষাক্ত রাসায়ানিকমুক্ত ফল বিক্রি করেন। ফল বিক্রির সাথে সাথে তিনি ক্রেতাদের জানান, আপনার বাড়ির গাছে যদি কোন ফল থাকে। তবে দিয়ে যাবেন। ভাল দাম পাবেন। শহরের অনেকই তার ভ্যানে ফল দিয়ে যায় বিক্রির জন্য।

এদেশে যে এখনো কত ফল বিদ্যমান আছে, তা বাবু ভাইয়ের দোকানে না গেলে বুঝতে পারবেন না।

বাবু ভাই ব্যবসা কেমন চলে?

খারাপ না, বিকেল ৩টার পর আসি। রাত ১০ টা পর্যন্ত ব্যবসা। ঢাকার আয় থেকে খুব একটা কম না। কিছু অপ্রয়োজনীয় চাহিদা বাদ দিতে হয়েছে দুজনের। তারপর এক কথায় ভাল আছি এখানে।

সবচেয়ে বড় কথা জীবন উপভোগ করছি। কত কত স্বামী নিশ্চিন্তে আমার ফল নিয়ে যায় গর্ভবতী স্ত্রীর জন্য। কত মধ্যবিত্তের মানুষজন কাগজে মুড়িয়ে আমাকে ফল বিক্রির জন্য দিয়ে যায়।

আমার মনে হয় না ফল বিক্রি করি। মনে হয় দায়িত্ব পালন করছি।

জীবন বাবু ভাইয়ের মত হয় না। অপ্রয়োজনীয় চাহিদার কাছে আমরা তিনজনই হার মেনে বসে আছি। তাই ভোর রাতের ট্রেনে ঢাকার পথে রওনা দেই।

বাবু ভাই ভালবাসা রইল, ভাল থাকেন।
ঢাকা শহরেও অনেকগুলো বাবু ভাইয়ের দরকার।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×