somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ এখন শুধুই বাংলা ভাষা ভাষীদের নয়। ২১ এখন সারা পৃথিবীর প্রতিটি ভাষার রক্ষার লড়াইয়ে প্রতীক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষা এবং ভাষা আন্দোলন নিয়ে আমি গর্ববোধ করি। কিন্তু ভাষার জন্য শুধুই আমরা রক্ত দিয়েছি এই রকম প্রচারণা অন্য ভাষা-ভাষীদের ভাষার আন্দোলন-লড়াইকে যথাযথ মূল্যায়ন করতে শিখাবে না। বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে বিভিন্ন দেশে ভাষা নিয়ে আন্দোলন হয়েছে। কোথাও কোথাও শত শত মানুষ জীবন দিয়েছে তাদের মাতৃভাষা রক্ষার আন্দোলনে।

আমাদের গর্বের আন্তজার্তিক মাতৃভাষা দিবসের ২১শের আলোচনায় এবং বিভিন্ন অনুষ্ঠানে যদি সেই সব ভাষা-শহীদের ত্যাগের কথা উল্লেখ করা হয়। তবে তাতে ২১শের চেতনা আরো দৃঢ় হবে। নতুন প্রজন্ম শ্রদ্ধা করতে শেখাবে অন্য ভাষা-ভাষীদের।

২১ এখন শুধুই বাংলা ভাষা ভাষীদের নয়। ২১ এখন সারা পৃথিবীর প্রতিটি ভাষার রক্ষার লড়াইয়ে প্রতীক।

যদি শ্রদ্ধা জানাতে পারি, সম্মান জানাতে পারি ১৬ জুন ১৯৭৬ সাল দক্ষিন আফ্রিকার, ১৯৬৫ সালের ভারতের তামিলনাড়ু রাজ্যর মাদ্রাজ (বর্তমান চেন্নাই), আমেরিকার বিভিন্ন নেটিভ/আদি/স্থানীয় ভাষা রক্ষার আন্দোলনগুলোক। তবে মাতৃভাষা দিবস আরো অর্থবহুল হয়ে উঠবে।

ভারত, বার্মা, পাকিস্থানের চলমান বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষার অধিকার পাওয়ার আন্দোলনগুলোকে সমর্থন দেওয়াই বর্তমান মাতৃভাষা দিবসের অঙ্গিকার হওয়া উচিত।

বায়ান্নের বেরিকেট ভেঙ্গে যে বাঙ্গালীরা ভাষার অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে গিয়েছিল তাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে সর্বস্তরে বাংলার প্রচলনটা থামিয়ে রাখা মানে বেরিকেটে বন্দী হওয়া। সর্বস্তরে বাংলার ভাষার ব্যবহারের স্বার্থে ভাঙ্গতে হবে বেরিকেট।

সর্বশেষ বলি আমাদের বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা এবং আদিবাসীদের ভাষা রক্ষার উদ্যোগ বিষয়গুলোতে চোখ বন্ধ করে রাখার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।

আমাদের শহীদমিনার শুধুই আমাদের বাঙ্গালীর ভাষা রক্ষার আন্দোলনের প্রতীক নয়। সারা পৃথিবীব্যাপী চলমান সকল ভাষা অধিকার রক্ষার আন্দোলনকে সমর্থন দেওয়ার প্রতীক। তাই এই মিনারকে শ্রদ্ধা জানিয়ে আমিও বলতে চাই।

হে ভাষার জন্য লড়াকু সৈনিক তোমরা জেনে রেখো।

লড়াইটা যেখানেই হোক পাহাড়ে অথবা সমতলে, ভারত, পাকিস্থান, বার্মা, ভিয়েতনাম, ফান্স কিংবা অমেরিকায় । ভাষার জন্য কিংবা ভাষার বিশুদ্ধতা রক্ষার এই আন্দোলনে আমি এবং আমরা সমর্থন করি। আমরা তোমাদের সাথে আছি। আমার তোমাদের আন্দোলনকে ভালবাসি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×