somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকার কাছে বন্দি না হোক ভ্রমণের পিপাসা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সস্তায় ভ্রমনে আগ্রহী। কত সস্তায় মানসম্পন্ন কিংবা মানহীন ঘুরা যায় তা নিয়ে আমার আগ্রহের শেষ নেই। পাঁচ তারকা হোটেল থেকে বিনামূল্যে খানকা ঘর, মসজিদ,মন্দির,আশ্রম, গুদাম ঘর, সস্তা ডরমিটরি, কিংবা অনুরোধে কারো বাড়ি। কোন কিছুই বাদ যায়নি আমার ভ্রমণ তালিকা থেকে।

যেহেতু টাকার কম তাই খরচ কমাতে চাই। ঘুরতে চাই বেশি। সেই কম খরচে ঘুরা একটা অন্যতম বিষয় হল শহরে কি কি ফ্রি পাওয়া যায় তা খুঁজে বের করা। চাইলেই পৃথিবীর বিভিন্ন শহরে নানা ফ্রি সুযোগ থাকে। অথবা একটু চেষ্টা করলে আপনি ফ্রি থাকা-খাওয়া-যাতায়াত পেয়ে যেতে পারেন। যেমন ব্যাঙ্গালোর শহরে যাতায়াত।

এখানে লক্ষ লক্ষ বাইক চলাচল করে প্রতিদিন। আপনি একটু অনুরোধের ভাষা শিখে গেলেই যাতায়াত ফ্রি সারা শহরে। যেমন ডাইবেটটু, না নো নিম্মা গাড়িলি হো বে কু। আমি আপনার গাড়িতে যেতে চাই।

আমার যদিও ঐ শহরে বন্ধুর একাধিক স্কুটি ছিল। অলিগলি ছাড়া ঐ স্কুটি আমি চালাইনি। বড় রাস্তায় গেলেই কর্নাটাকা’র ছেলে মেয়েদের কাছে মোবাইল ফোনে গুলল ম্যাপ দেখে সহযোগিতা চাইতাম “ডাইবেটটু, না নো নিম্মা গাড়িলি হো বে কু”। আর একজন ভিন্ন দেশি হিসেবে সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসত। কেউ কেউ যে সাড়া দিত না তা নাইবা বলি।

সেই শহরে ট্রাফিক আইন কিছুটা কঠোর। মোটর সাইকেল চালক এবং আরোহী সবার হেলমেট পড়া বাধ্যতামূলক। তাই আমি একটা হেলমেট কিনে নিলাম। রাস্তায় হেলমেট পড়ে ঘুরি। ক্লান্ত হলে সহযোগিতা চেয়ে স্কুটিতে উঠে পড়ি। দিন কয়েকের মধ্যে আমার বেশ কয়জন বন্ধু জুটে গেল।

কেউ বাসায় দাওয়াত দেয়, কেউ আমাকে দাওয়াত দেয় ঘুরতে, কেউবা জানায় হনুমান মন্দিরে দুপুরে সবজি বিরিয়ানি একদম ফ্রি। তাদের উপর আস্থা রেখে আমি ঘুরতে যাই। আসার সময় ধন্যবাদ দেই। স্বল্প টাকায় ঘুরাঘুরির সুযোগ করে দেওয়ার জন্য দেশে দেশে শত মতের শত শত মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমার যেহেতু টাকা কম তাই আমি কম টাকায় ঘুরার সুযোগ খুঁজি।

আপনার সস্তা ভ্রমণের অভিজ্ঞতা ও উপায় আমার মত সস্তা ভ্রমণকারীদের জানান। টাকার কাছে বন্দি না হোক ভ্রমণের ইচ্ছে।

আপনার ভ্রমণ আনন্দময় হোক,
শুভ ভ্রমণ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×