ক্যানোরি পাখি যে কোন জায়গায় কার্বন মনো অক্সাইডের উপস্থিতি বুজতে পারে এবং ছটফট করে, খনি গর্ভের অতলের কার্বন মনো অক্সাইডের উপস্থিতি এরা খনিমুখে থেকেও টের পায়। এদের আচরন দেখে খনিশ্রমিকরা সাবধান হয়ে যায়, বেচে যায় বেশ কিছু প্রান।
মাকড়সার পেপটাইডস – মৃগীর অষুধ
দৈত্য মাকড়সা, যার কামড় মানে অবধারিত মৃত্যু, তার নাম ক্যামেরন রেড বেবুন। এই রেড বেবুনের বিষে আছে এক ধরনের পেপটাইড। আর মার্কিন বিজ্ঞানীরা সেই পেপটাইড দিয়ে সারিয়ে তুলছেন এপিলেপ্সি বা মৃগী রোগী। নিউরেক্স রিসার্চ ল্যাব্রেটরির ডিরেকটর জর্জ মিজউইক জানিয়েছেন মাকড়সাটির বিষের মধ্যেই আছে স্নায়ুবৈকাল্যজনিত অসুখ সারানোর চাবিকাঠী। পদার্থটি নিউরোনে ক্যালসিয়াম প্রবাহকে নিয়ন্ত্রন করতে পারে।। এই প্রোটিনটির নাম দিয়েছেন SNX482. এই SNX482 দিয়ে মৃগীরোগ সম্পূ র্ন সারানো সম্ভব।
মৌমাছির হুল
রিউমেটেড আর্থারাইটিস মৌমাছির হুলের বিষ দিয়ে সারিয়ে তোলা সম্ভব। শরীরে বিভিন্ন গাটের প্রদাহ ও ফুলে যাওয়া কমান যাচ্ছে। তবে এ সবক্ষেত্রে সরাসরি মৌমাছি ব্যাবহার করা হয়, মৌমাছি গুলোকে সরাসরি মেরুদন্ডের উপর রেখে হুল ফোটান হয় ফলে দেহে অ্যাড্রেনালিন প্রবাহ বৃদ্বি পায় আর এক ধরনের অজানা প্রোটিন শরীরে চলে যায়। এখন ও এই অজানা প্রোটিন এর স্বরুপ খোজা হচ্ছে।
ভুলোমানুষদের জন্য মাছ
ডিমনেশিয়া। যাদের ডিম্নেশিয়া আছে তাদের জন্য বেশি বেশী স্বাদু জলের মাছ খেতে হয়। লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানী ডঃ এমিলিয়ানো আলবেনসে জানিয়েছেন স্বাদু পানির মাছ বেশী খেলে স্মৃতিভ্রম হবার সম্ভাবনা কমে যায়
ক্যান্সার এবং কুনোব্যাঙ
সোনাব্যাঙ, কুনোব্যাঙ এর পেছনের পা পাশ্চাত্যে ভিষন পছন্দের খাবার এই কারনে সব ধরনের ব্যাঙ প্রায় ঊজার হয়ে যাচ্ছিল। বেলফাষ্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অভ ফার্মেসীর বিজ্ঞানী ক্রিসশ র নেতৃত্বে এক দল বিজ্ঞানী আবিস্কার করছেন কয়েক প্রজাতির সোনাব্যাঙের চামড়া থেকে প্রাপ্ত প্রোটিন ক্যানসার, ডায়াবেটিস, হার্ট এটাক প্রভৃতি অষুখে এবং রক্তবাহী নালিগুলোকে সারিয়ে তুলতে গুরুত্বপুর্ন ভুমিকা নিতে পারে। এর জন্য ঐ ব্যাঙ গুলোকে হত্যা করতে হবেনা, কারন তৈলাক্ত মাঙ্কি ফ্রগ আর জায়ান্ট ফায়ার বেলিড টোড এর চামড়া থেকে ওই প্রোটিন / পেপটাইড ক্রমাগত নিঃসরিত হচ্ছে। বেচে গেল কুনোব্যাঙ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




