somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

বাঙালীর লেখা প্রথম উপন্যাসের পেছনের কাহিনী

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আঠারোশো আটান্ন সালের বসন্ত কলকাতার ডিরোজিও কোম্পানির প্রেসে ছাপা হয় একশো আশি পৃষ্টার একটি বাংলা বই পাঠকের হাতে পৌছুল। তাতে হাত দিয়ে দু চারটি পাতা উল্টিয়েই পাঠক বুজে গেল যে এটি একটি অসাধারন বই। নানা মহলে বইটি নিয়ে চলল আলোচনা সমালোচনা। তৎকালীন প্রধান সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট লিখল- এটি একটি অসাধারন বই। অসাধারন এই কারনে যে এই বইটি বাংলা ভাষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। বাংলা কথা সাহিত্যকে নতুন পথের সন্ধান দিয়েছে। বইটির নাম “আলালের ঘরে দুলাল”। লেখক টেকচাদ ঠাকুর।

জোড়াসাকোর ঠাকুর পরিবারের সবাই তো হতবাক! টেকচাদ নামে তো কেউ নাই ঠাকুর পরিবারে, পরবর্তীতে জানা গেল এটি লেখকের ছদ্মনাম। আসল নাম প্যারীচাদ মিত্র। এ পর্যন্ত প্রাপ্ত ইতিহাস থেকে জানা যায় এই বইটি বাঙালী লিখিত বাংলা ভাষার প্রথম উপন্যাস। আলালের ঘরে দুলাল প্রকাশীত হবার সাথে সাথে সাড়া পরে গিয়েছিল তৎকালীন সাহিত্য পিপাসু মহলে। এমন কি বিদেশিরাও উচ্চ প্রশংসা করেছিলেন। কিন্ত ব ইটির সবচেয়ে বস্তুনিষ্ঠ মূল্যায়ন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বিশ্লেষন করে দেখালেন সেই সময় যারা সাহিত্যের অনুশীলন করতেন, তাদের কাছে সাহিত্যের দুটি পথ খোলা ছিল। হয় ইংরেজী সাহিত্যর অনুকরনে কিছু করা, অথবা সাংস্কৃত সাহিত্যর পথ ধরে সেই পথে কিছু সৃষ্টি করা। দেশীয় উপকরনের সাহায্যে নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে নিজের মত কিছু লেখার চিন্তা করা সেই সময় লেখকদের মধ্যে ছিল অনুপস্থিত। বিদ্যাসাগর কিংবা মাইকেল কেঊই পারেনি সেই পথের সন্ধান দিতে। পেরেছেন এক মাত্র টেকচাদ ঠাকুর ওরফে প্যারীচাদ মিত্র।

প্যারীচাদের এই অসাধারনত্ব স্বীকার করে বঙ্কিম লিখলেন – “উহার পরে উৎকৃষ্ট গ্রন্থ তৎপরে কেউ প্রনীত করে থাকিতে পারেন, অথবা ভবিষ্যতে কেউ করিয়া থাকিতে পারিবেন; কিন্ত এই গ্রন্থ দ্বারা বাংলা সাহিত্যের যে উপকার হইয়াছে, আর কোন বাংলা গ্রন্থ দ্বারা সেই রূপ হয় নাই। এবং ভবিষ্যতে হইবে কিনা সন্দেহ। সাহিত্যের প্রকৃত উপকরন আমাদের ঘরেই আছে, তাহার জন্য ইংরেজী বা সংস্কৃতির কাছে ভিক্ষা চাহিতে হয়না। তিনিই প্রথম দেখাইলেন যে, যদি সাহিত্যের দ্বারা বাংলাদেশের উন্নতি করিতে হয় তবে বাংলাদেশের কথা লইয়াই সাহিত্য তৈরি করিতে হবে”। অথচ মজার ব্যাপার হচ্ছে এই বইটি প্রকাশনা একটি যুগান্তকারী ঘটনার জন্ম দেবে বা বইটি লিখে তিনি একটি মহৎ কর্মসম্পাদন করছেন- এমন কিছু ভেবে প্যারীচাদ মিত্র কিন্ত বইটি লেখা শুরু করেন নি। বইটি লেখার পটভূমি কিন্ত সম্পূর্ন ভিন্ন।

সেই সময় আর এক কৃতি বাঙালীর নাম রাধানাথ শিকদার। ইনি এভারেষ্টের উচ্চতা নির্নয় করে বিখ্যাত হয়েছিলেন। তিনি ছিলেন প্যারীচাদ মিত্রের ঘনিষ্ট বন্ধু।শোনা যায় রাধানাথ দীর্ঘকাল বিদেশে থাকার কারনে তিনি বাংলা ভাষা ভূলে গিয়েছিলেন। দীর্ঘদিন পরে তিনি হোচট খেলেন। বাংলা ভুলে যাওয়ায় দেশটাকে বিদেশ মনে হল। বাঙালী সমাজের সাথে একাত্ম হতে হলে পুনরায় ভাষাটিকে রপ্ত করা দরকার। তাই তিনি বিদ্যাসাগর ও অক্ষয়কুমারের লেখা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। কিন্ত আধুনিকতার স্পর্শ পাওয়া তার মন বিদ্রোহ করে উঠল। তিনি বললেন – “যে ভাষা স্ত্রীগন বুজিবে না তাহা আবার কি ভাষা”? এই বোধ থেকেই বাল্যবন্ধু প্যারীচাদ মিত্র কে প্ররোচিত করতে লাগলেন সহজ় সর ল বাংলায় লেখার জন্য। এখানে বলে রাখা ভাল এই ঘটনার বেশ কিছু দিন আগে থেকে প্যারীচাদ “জ্ঞানান্বেষন” ও “বেঙ্গল স্পেকটেটর” নামে দুটি পত্রিকায় নিয়মিত লিখতেন। বন্ধু রাধানাথ শিকদারের নাছোড় অনুরোধে প্যারিচাদ মিত্র উদ্যোগী হলেন সহজ বাংলায় লিখতে। কিন্তু ছাপবে কে? যেকটি বাংলা পত্রিকা আছে তারা রাশভারী বাংলা ছারা সহজ বাংলা গ্রহন করতে রাজী না। তখন দুজনের মিলিত প্রচেষ্টায় বের হল “মাসিক পত্রিকা”। এই পত্রিকায় তিনি টেকচাদ ঠাকুর ছদ্মনামে লিখলেন “আলালের ঘরে দুলাল” ধারাবাহিক ভাবে লিখলেন। তবে বইটির মোট তিরিশটি পরিচ্ছেদের মধ্যে শেষ তিনটি পরিচ্ছেদ পত্রিকাতে ছাপা হয়নি। গ্রন্থকারে প্রকাশের সময় বইটিতে সংযোজিত হয়।

ঘনিষ্টজনরা সাক্ষ্য দেয় আলালের ঘরে দুলাল লিখতে প্যারিচাদের যতটুকু অন্তরের তাগিদ ছিল তার থেকে ঢের ছিল পত্রিকার তাগিদ। একটা প্রতিশ্রুতি রক্ষার জন্যি তিনি যেন মাসে মাসে একটা পরিচ্ছেদ লিখতেন। গ্রন্থকারে প্রকাশের সময় ও তার প্রত্যাশা ছিল খুব কম। গ্রন্থকারে প্রকাশের সময় বইটি যে তাকে সুখ্যাতি এনে দেবে এটা তিনি ভাবেনইনি; অমরত্বের চিন্তা তো দুরাশা। তাই গ্রন্থটি অযত্নের ছাপ ছিল প্রবল। ছাপা অস্পষ্ট, জাবরানো, বাধাই অত্যন্ত বাজে, বইয়ের পাতা গুলো ছিল ভূল বানানে ঠাসা। প্রথম সংস্করনে কত কপি ছাপা হয়েছিল তা আজ আর জানা যায়না তবে দ্বিতীয় সংস্করনে ১০০০ কপি ছাপা হয়েছিল।

এরপর ছাপা হয়েছিল প্যারিচাদ মিত্রের লেখা “বামারঞ্জিকা”, “কৃষিকাজ”, “যৎকিঞ্চিত” ও “মদ খাওয়ার বড় দায়” নামে চারটি গ্রন্থ। প্যারীচাদ আলালের ঘরে দুলালের দ্বিতীয় সংস্করন বিলাত থেকে ছাপাতে চেয়েছিলেন। এ ব্যাপারে তার বন্ধু কাউল সাহেবকে চিঠি লিখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোলকাতা থেকেই ছাপেন। এ সংস্করনের প্রচ্ছদ ও অলংকরন করেন শ্রী গিরীন্দ্র কুমার ঘোষ। পৃষ্টা সংখ্যা বেড়ে দাড়িয়েছিল একশত নিরানব্বই। প্রকাশের তারিখ ১৫ই নভেম্বর ১৮৭০।

এরপর আলাল পাড়ি দিল সাত সমুদ্র তের নদী। লন্ডন থেকে বের হল “জার্নাল অভ দা ন্যাশনাল ইন্ডিয়ান এসোশিয়েশন”। এই পত্রিকায় আলালের ঘরে দুলাল ধারাবাহিক ভাবে বের হতে লাগল ১৮৮২ সালের জুলাই সংখ্যা থেকে। ইংরেজী নাম ছিল “স্পয়েল্ড চাইল্ড”। অনুবাদক নরেন্দ্র নাথ মিত্র। প্যারিচাদের মৃত্যুর পর লন্ডন থেকে স্পয়েল্ড চাইল্ড পুস্তকারে প্রকাশিত হয় ১৮৯৬সালের ৪ঠা জুন। জিডি অসওয়াল্ডের সম্পাদনায়।

এতো গেল বইয়ের কথা। দৃষ্টি ফেরানো যাক লেখকের প্রতি। প্যারিচাদের জন্ম ১৮১৪সালের ২২শে জুলাই। পরিবারে লেখাপড়ার চল ছিল। ১৮৩৫নসালে তিনি যখন হিন্দু কলেজের শিক্ষা সমাপ্ত করে বের হয়ে আসেন তখন তিনি ২১ বছরের টগবগে তরুন। নতুন যুগের নতুন একজন মানুষই নন, বিশাল কর্মযজ্ঞে যাপিয়ে পড়ার জন্য প্রস্তুত। হিন্দু কলেজে পড়া সেরা ছাত্র। লক-রীড-স্টুয়ার্ড-ব্রাঊন পরা একজন বিদগ্ধ মানুষ। ১৮৮৬ সালে কলকাতে পাবলিক লাইব্রেরী প্রতিষ্টিত হলে অনেক লোভনীয় চাকুরী অফার প্রত্যাখ্যান করে যোগ দিলেন সহকারী লাইব্রেরীয়ান হিসাবে। আলালের ঘরে দুলালের লেখক ছাড়াও তাকে অনেক পরিচয়ে চিহ্নিত করা যায়। একাধারে তিনি ছিলেন নেতৃস্থানীয় সমাজ কর্মী, সফল ব্যাবসায়ী, সাংবাদিক। ১৮৮৩ সালের ২৩শে নবেম্ভর মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে জড়িয়ে রেখেছিলেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। তবে সেসব কর্মকান্ড নয় তাকে অমর করে রেখেছে আলালের ঘরে দুলাল যদিও সাহিত্যর পিছনে তিনি সময় দিয়েছেন সব চেয়ে কম। সে কারনেই রসিক ঘনিষ্টজনরা আলালের ঘরে দুলালকে বলেন উদাসীন লেখকের উৎকৃষ্ট সৃষ্টি।

কৃতজ্ঞতাঃ জাকির তালুকদারের একটি গবেষনা মূলক নিবন্ধ
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×