somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

অনুভূতি

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী কাল আমকে আবার গহীন সাগরে যেতে হবে, এক মাসের জন্য, বুকের মধ্যে কেমন যেন এক বিষাদের খয়েরী দানাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। এমন তো না যে নতুন যাচ্ছি? গত পনের বছর এভাবেই চলছে, এক মাস দেশে থাকি এক মাস দূর সাগরে থাকি। প্রতিবারই একই অনুভূতি। কেমন যেন এক অবর্ননীয় কষ্ট। আমি কখনও আমার অবেগ অনুভূতি প্রকাশ করিনা কে জানে হয়ত কঠিন পরিবেশে মানুষ হবার জন্যি এরকম হবে।

দু ছেলে বার বার ঘুরে ফিরে কাছে আসছে, বড়টা তাও কিছু বুজে, কিন্তু ছোটটা একদম ছোট মাত্র দু বছর, কিছুক্ষন পর পর ই এসে বাবার কোলে চড়ে বসছে। যত বার ই ওকে কোলে নিচ্ছি ততবারই মনে হচ্ছে এই চাকুরী আর করবনা, তারপরও আমি জানি আমাকে সাগরে যেতে হবে, আমার পরিবারের খাদ্য, বস্ত্র, সুখ, স্বাচ্ছ্যন্দ নিশ্চিত করার জন্য হলেও আমাকে আমার ইচ্ছার বিরুদ্বে যেতে হবে।

ছেলেদের মা প্রায় একযুগ হল আমার সাথে এক সাথে আছে, সব কিছুই জানে তারপরও সে মেনে নিতে পারেনা, দেশের বাইরে যাবার আগে কেমন যেন মুখ ভার থাকে, আমি জানি ওরও আমার মত কষ্ট হয় কিন্তু করার কিছু থাকে না। মাজে মাজে খুব ছোট খাট ব্যাপার নিয়ে হৈচৈ করে আমি জানি কেন করে, আগে বুজতাম না, মনে করতাম অহেতুক বুজি। তাই আমি নিজেই এর সমাধান বের করেছি, আর একটু পর আমি বাসা থেকে বের হয়ে যাব, সন্ধ্যয় বাসায় এসে আমিই ইচ্ছে কৃত ভাবে কোন ছুতো ধরে ওর সাথে ঝগড়া করব, যাতে আমার ওপর কিছুটা রাগ থাকে, বেশি ভালবাসা ভাল না ওকে অনেক বুজানোর চেষ্টা করছি, বুজে না। তাই এই পদ্বতি ধরছি। ঠিক প্লেনে ওঠার আগে বলব “যাই”

ও তখন ঝরঝর করে কেঁদে দেবে, বলবে, “যাই না, বল আসি”।

“অষূধ কিন্তু মনে করে খেয়ে নিও”। কাদতে কাদতে আরো বলবে, নামাজ পরো ঠিক মত।

ছোটটা ঝাপ দিয়ে কোলে উঠবে, আধো আধো বোলে বলবে “বাবা ভোম, বাবা ভোম” ভোম বলতে সে গাড়ী বুজায়।

বড় ছেলে আমার হাত ধরে বলবে “বাবা কতদিন পর তুমি আসবে?”

আমি বলব “বাবা ঠিক ত্রিশ দিন পর আল্লাহ বাচিয়ে রাখলে আমি তোমার কাছে আসব”

মা আসবে ওজু করে আয়তুল কুরশি পরে মাথায় ফু দেবে, সমস্ত বালা মুসিবত থেকে যেন আমি রেহাই পাই।

গাড়ীর কাছে কখনো ইমন, কখনো মিলন, কখনো খালেদ দাঁড়ানো থাকবে। যতই বলি না এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে না কিন্তু কে শোনে কার কথা, আমার বন্ধু ভাগ্য চিরদিনই খুব ভাল। আমার সাথে কেউ না কেউ এয়ারপোর্ট পর্যন্ত যাবে।

কার্জন হল ক্যাফেটারিয়ার ম্যানেজার ফারুক ভাই তো নিশ্চয়ই থাকবে আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত ছায়ার মত। সেই কবে ইউনিভার্সিটি ছেড়েছি তাও প্রায় ১৫ বছর। কিন্তু কি এক মায়ায় যেন ফারুক ভাই এখন ও সব সময় যোগাযোগ রক্ষা করে।

এই লেখা লিখতে লিখতে গতকাল বিকাল তিন টায় কুয়ালালামপুর থেকে ফোন আসল, আজকে রাতেই (২৫ তারিখ রাতেই) রওনা দিতে হবে, আমি এখন "মিরি" নামে এর দ্বীপে বসে লিখছি, "মিরি" মালায়শিয়ার সারওয়াকে, আসাধারন সুন্দর, যত সুন্দর ই হোক আমার দু’চোখ ভেঙ্গে ঘুম নামছে, গাড়ীর ড্রাইভার জানালো কাল সকাল (২৭ তারিখ) ৮ টায় হেলিকপ্টার। এক ঘন্টা ২০ মিনিটের হেলিকপ্টার ফ্লাই। তারপর আমার রিগে। তার মানে আগামীকাল ৪ সপ্তাহের জন্য মাটির মায়া ছেড়ে গহীন সমুদ্রে উড়াল দেব।

রিগ কি জিনিস কারো কৌতুহল হলে এখানে দেখতে পারেন।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link

রিগে যেয়ে আমার প্রিয় সামু বন্ধুদের সাথে আবার যোগাযোগ হবে, আর পারলে আজ সন্ধ্যায় আর একবার ল্যাপ্টপের সামনে বসব।
সবাই যেন ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×