প্রতিধ্বনির ভালবাসা
এই কাহিনীটি ইকো নামক এক গ্রীক পর্বত পরীকে নিয়ে। দেবতা জিউসের পত্নী হেরার অভিশাপে ইকো শুধু অন্যের কথার শেষ অংশ প্রতিধ্বনি করতে পারত। অন্য কোন ক্ষমতা তার ছিল না। বিষন্ন ইকো সারাদিন ঘুরে বেড়াত পাহাড়ে জঙ্গলে। ঘুরতে ঘুরতে একদিন ইকো দেখা পেল রূপবান নার্সিসাসের।
নদী দেবতা সিফিসাসের পুত্র নার্সিসাস ছিল ভীষন অহংকারী। পুরুষ হয়েও রূপের দেমাক তার ছিল। কোন নারীকেই তার নিজের যোগ্য মনে হতনা। অথচ বাকশক্তিহীন ইকো ভালবেসে ফেলল এহেন অহংকারী নার্সিসাস কে। ভালবেসে জড়িয়ে ধরল নার্সিসাস কে। কিন্তু ভীষন রূঢ় ভাবে প্রত্যাখ্যান করল আত্মপ্রেমিক নার্সিসাস। অপমানিত ইকো পালিয়ে গেল পাহাড়ের গুহায় সেখানেই নার্সিসাসের নাম নিতে নিতে তিলে তিলে মৃত্য বরন করল। রয়ে গেল শুধু দুঃখী ইকোর কন্ঠসর যা আমরা প্রতিধ্বনী নামে চিনি।
আগুনের দেবতা
তার নাম প্রমিথিউস। গ্রীক পুরানের বিখ্যাত টাইটান। অলিম্পাস দেবতাদের সাথে টাইটানদের মোটেই সদ্ভাব ছিল না।উপরন্ত ভবিষ্যতদ্রষ্টা প্রমিথিউস জানতে পারেন দেবতা জিউস মানব জাতিকে ধ্বংস করে নতুন প্রানীকূল সৃষ্টি করবেন। প্রমিথিউস এগিয়ে আসেন মানব জাতিকে স্বাবলম্বী করতে অ্যাপোলোর অগ্নিরথ থেকে আগুন চুরি করে তা মানুষদের দিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কিভাবে ব্যবহার করতে হয়।
মানুষদের ভালবাসার অপরাধে জিউস প্রমিথিউসকে কি শাস্তি দিয়েছিলেন সেটা কি জানেন? ককেশাস পর্বতের চুড়ায় তাকে শিকল দিয়ে বেধে রাখলেন আর প্রতিদিন এক ঈগল এসে প্রমিথিউস এর যকৃত ছিন্নবিন্ন করে ফেলত আর রাতে আবার সেই যকৃত নতুন করে সৃষ্টি হত। প্রমিথিউসকে এই যন্ত্রনা থেকে কে মুক্তি দিয়েছিল? জিউসের পুত্র হারকিউলিকস। সে অন্য গল্প অন্য কোন সময় বলব।
কাক কেন কালো
গ্রীক ও রোমান পুরানের সবচেয়ে সুদর্শন দেবতা ছিল অ্যাপোলো। রোগ নিরাময়, ভবিষ্যতবানী, যৌবন, সংগীত, ধনুর্বিদ্যা, আলোর দেবতা। এই দেবতার প্রিয়তম প্রেমিকা ছিল ল্যাপিথির রাজকন্যা কারোনিস। রাজকন্যা যেন অন্য কোন পুরুষের সাথে গোপনে প্রেম না করতে পারে এই জন্য অ্যাপোলো একটি কাককে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছিল। আর তখন কাকের রং ছিল সাদা।
এত সতর্কতা সত্ত্বেও কারোনিসের একজন গোপন প্রেমিকা ছিল। আর পাহারাদার কাক সেই সংবাদ অ্যাপোলোকে দিতেই ভয়াবহ রেগে গেল। কাককেই প্রথমেই অভিশাপ দিয়ে বসল অ্যাপোলো।
সেই থেকে কাক বেচারা কালো রং হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



