কোন আন্দোলন শুরুর প্রাথমিক কথা হল আন্দোলন কে আমরা যুক্তি দিয়ে বিচার করব। আমরা লক্ষ্য রাখব আমাদের যুক্তি যেন শুধু ব্যাক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ দ্বারা পরিচালিত না হয়। তেমনটি হলে আমরা যুক্তির পরিবর্তে গলার জোর বা পেশীর জোরের ওপর নির্ভরশীল হয়ে পড়ব।
কিছু সন্ধিক্ষন আসে যখন মানূষ যুক্তির থেকে আবেগ কে বেশী মূল্য দেয়। সেই সময় মানুষ কোন যুক্তিকে গ্রহন করবে কোন যুক্তিকে বর্জন করবে- এই বিচারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ধর্ম জাত-পাত, প্রাদেশিক, দলীয় স্বার্থ ইত্যাদি। এই আবেগকে কাজে লাগিয়েই শোষিত মানূষের মধ্যে বিভেদ, বিচ্ছিন্নতা, অবিশ্বাস ও ঘৃনার বীজ বপনে পরিকল্পিত ভাবেই সচেষ্ট থাকে স্বার্থবাজ শাষক ও ধর্মান্ধ মৌলবাদীরা। এই পরিকল্পনা শোষিতদের উন্মাদনার নেশায় ভূলিয়ে রাখার স্বার্থে আর মৌলবাদের অস্তিত্ত্ব রক্ষার স্বার্থে, আর তাতেই জন্ম নেয় শিয়া সুন্নী দাঙ্গা, বাবরী মসজিদ সমস্যা, হিন্দু মুসলিম সমস্যা। মৌল বাদ নিজ স্বার্থেই চায় সাধারন মানূষ যুক্তি দ্বারা নয় আবেগের দ্বারা পরিচালিত হোক।
এর বাইরে আমরা গোষ্ঠিস্বার্থ, ব্যাক্তিস্বার্থে অনেক সময় হৃদাবেগ দ্বারা পরিচালিত হয়ে যুক্তি ছাড়া কুযুক্তি দ্বারা পরিচালিত হই। আমি কখনও প্রতিবেশীর মৃত্যুতে ডাক্তারের অবহেলার দাবী তুলে হাস্পাতাল ভাংচুরে অগ্রনী ভূমিকা নেই আবার আমিই যখন ওই ডাক্তারের আত্মীয় হই তখন নিরাপত্তার দাবীতে হাসপাতালে অসংখ্য রোগীর মৃত্যু নিশ্চিত জেনেও কর্ম বিরতি পালন করতে মদদ দেই। এই ব্যাক্তি স্বার্থে পরিচালিত হয়ে আমি কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, কখনো হিন্দু, কখনো মুসলমান হয়ে যাই।
শুধুমাত্র ভিন্ন ধর্মীয় বিশ্বাস, ভিন্ন রাজনৈতিক বিশ্বাস হবার কারনে আমরা আমাদের জাতীয় চেতনাকে ভূলে থাকি। যুক্তিহীন আবেগ ই আমাকে হত্যাকারী, অত্যাচারী কিংবা কুযুক্তির দাস করে তোলে। স্বদেশ প্রেম বলতে বুজায় দেশের আপামর জনসাধারনের প্রতি ভালবাসা। এই অর্থে কি আমাদের নেতাদের সামান্যতম দেশ প্রেমের হাদিস মেলে? যদি মিলত ই তবে আজকের এই গনজাগরনকে কিভাবে একটি মৌলবাদের কুযুক্তির কাছে হারিয়ে যায়?
দেশ প্রেম বলতে আমরা যে সংজ্ঞা বুজি তা কি বাস্তবে আদৌ দেখা যায়? উভয় দলই এখানে যার যার মসনদ পাকাপোক্ত রাখার জন্য জনগনের আবেগ কে নিয়ে খেলা করছে। আজকেই যেই স্বদেশ প্রেম নিয়ে কথা বলুক না কেন আদতে এটা দুই দলের ক্ষমতায় যাবার একটি স্বার্থের লড়াই।
ইতিহাসের দিকে ফিরে তাকান সেখানেও সাম্প্রদায়িকতা মুক্ত না। ভারতীয় ঐতিহাসিকরা যেভাবে তুর্কিদের অগ্রা্সকের ভূমিকায় বসিয়েছেন সে ভাবে তো তারা বর্বর আর্য উপজাতিকে চিহ্নিত করেনি, তুর্কিদের চেয়ে আর্যরা কিন্ত কোন অংশে কম বহিরাগত ছিলনা, কারন কয়েক সহস্রক আগে এই আর্যরা তুর্কি ভূখন্ড থেকে ভারত বর্ষে পদার্প্ন করে। প্রাক আর্য জাতি পরাজিত হয়েছিল বলে তাদের অনার্য রূপে এমন ভাবে চিত্রিত করা হয়েছে যে বর্তমানে ‘অনার্য’ শব্দটিই অসভ্যর প্রতিরূপ।
অথচ মহেঞ্জোদারো, হরপ্পা, নর্দমা উপত্যকায় যে নিদর্শন আমরা পেয়েছি তাতে ঐতিহাসিকদের মিথ্যাচারিতার প্রমান সুস্পষ্ট। তাদের গৃহ নির্মান প্রনালী, নগর বিন্যাস, বয়ন, অঙ্কন, লিখন প্রতিটিই ছিল অতি উন্নত মানের। আর আর্য সভ্যতার কোন নিদর্শন না পাওয়ায় অনুমান করা হয় আর্য সভ্যতা ছিল গ্রামীন।
একজন সত্যিকারের ব্লগার চলে যুক্তির ওপর। তার কাছে কোন যুক্তি গ্রহনীয় হবে? নিশ্চয়ই এমন কোন যুক্তি গ্রহনীয় হবে না যা সাম্প্রদায়িক বা গোষ্ঠি স্বার্থের চুড়ান্ত মিথ্যাচারিতা। ব্লগাররা পরীক্ষা, পর্যবেক্ষন ও প্রতক্ষ্য অনুগামী জ্ঞানের সাহায্য সিদ্বান্তে পৌছায়। তবে বিশেষ ক্ষেত্রে কোন গোষ্ঠীস্বার্থকেই নিজ স্বার্থ জ্ঞান করে তবে দ্বিধাহীন ভাবে দেশ স্বার্থকেই নিজ স্বার্থ হিসাবে জ্ঞান করবে। ব্লাগারদের কাছে দেশ বলতে মাটি নয় দেশ বলতে ভূ খন্ডের মানূষ গুলোকে বুজায়। বর্তমানে বাংলাদেশের ব্লগাররা মানবতার বিকাশকামী, দেশপ্রেমী হিসাবে নিজেদের প্রমান করেছে। ভূখন্ডের সংখ্যগুরু মানূষদের প্রতি প্রেম ই দেশ প্রেম। ব্লগারদের প্রতিটি লেখার মাধ্যমে বুজিয়ে দেবে প্রতিটি বঞ্চনার কারন সমাজ ব্যবস্থার মধ্যে লুকিয়ে আছে।
এই মুহুর্তে প্লেটোর একটি কথা খুব মনে পড়ছে “ মহান মিথ্যা ছাড়া রাষ্ট্র চালনা করা যায় না” কিন্তু আজকের সমাজ ব্যাবস্থায় মৌলবাদীরা এই মহান মিথ্যাকে সর্বত্র ই একমাত্র হাতিয়ার হিসাবে গ্রহন করেছে
ব্লগারদের এই গনআন্দোলন থেকে সাধারন মানূষগুলোকে দূরে সরিয়ে রাখতে বহু ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে এই দেশের মৌলবাদী দলটি, যারা সাধারন মানূশের চেত্নাকে বেশী দূর এগিয়ে নিয়ে যেতে ভয় পায়। যারা জানে কুসংস্কার, অন্ধ বিশ্বাস এই আবেগ তাড়িত মানূষগুলোকে মহান মিথ্যার সাহায্যে অবহেলে ভুল বুজানো যাবে।
জনগনের মাঝে ব্লগীয় চেতনাকে এগিয়ে নিয়ে যেতে একান্ত ভাবেই প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী সমন্বিত প্রচেষ্ঠা। এর জন্য প্রয়োজন অক্ষর জ্ঞান পরিচয় সুযোগ না পাওয়া তৃনমুল পর্যায়ে হাজির হয়ে তাদের মধ্যে আপন জন হিসাবে নিশে যাওয়া। এই প্রক্রিয়ায় কিন্তু মৌলাবাদ বিস্তার লাভ করছে। তাদের কুসংস্কার আর এর মূল কারন গূলো অবহিত করা। প্রয়োজনে তাদের সামনে হাতে কলমে বিষয়টি প্রমান করা। মনে রাখতে হবে আমদের দেশের বেশীর ভাগ মানূষই নিরক্ষর ও ধর্মভীরু। আমদের লেখা তাদের মধ্যে কোন সচেতনা সৃষ্টি করতে পারবে না। সমাজ সচেতন মানূষরা নিজেদের তৈরী করে নিয়ে নিজেদের আহরিত জ্ঞান তাদের মধ্যে বিতরন করলেই আমদের এই গনজাগরন সত্যিকার অর্থেই পূর্নতা লাভ করবে।
অশনীসংকেত
আন্দোলনের এই দ্বিধা বিভক্তির জন্য দায়ী হল আওয়ামীলীগ ও বিএনপি। কেন?
জামাতের টার্গেট কারা
শাহবাগের নেতারা আপনারা ভূল করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

