বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত বি,এন,পি’র সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের সুপারিশ করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আজ দুপুরে স্পীকারের নিকট চিঠি পাঠিয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের হলফনামায় ভূল তথ্য দেয়ার অপরাধে এই সিধান্ত নিতে বাধ্য হলো নির্বাচন কমিশন। তবে সংসদ সদস্যপদ বাতিল করতে পারে কে? নির্বাচন কমিশন নাকি স্পীকার এই বিষয়টি নিয়ে এখনো সংসয় রয়ে গেছে।
গতকাল স্পীকার আব্দুল হামিদ ব্যপারটি নির্বাচন কমিশনের বিষয় এবং সংসদ সদস্যপদ বাতিলের অধিকার একমাত্র নির্বাচন কমিশন নিতে পারেন বলে বলে মত দেন। তিনি আরো জানিয়ে দেন তার নিকট চিঠি এলে তিনি তা ফেরত পাঠিয়ে দিবেন নির্বাচন কমিশনে। অপরদিকে আজকে সুজনের এক কন্ফারেন্সে ডেপুটি স্পীকার অন্যমত প্রকাশ করেন। তার মতে স্পীকারই কোন সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন আর স্পীকার সাহেব কেউ ব্যপারটির শেষ পরিনিতি নিজের ঘারে নিতে চাচ্ছেন না!
সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের খবরটি মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণভাবে প্রচার হয়ে আসছিল। যদি তাই হয়ে থাকে তা হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সাংসদের সংসদ সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত।তিনি ১৯৭৯,১৯৮৬,১৯৯১,১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য হলেও এক এক বার এক এক শিক্ষাগত যোগতার কথা তিনি উল্লেখ করেন। কখনো বা তিনি নিজেকে ব্যারিস্টার, কখনোবা এম,এ,পাস আবার কখনোবা তিনি অনার্স পাস বলে উল্লেখ করেন। সর্বশেষ ২০০৮ এর নির্বাচনে ইনে হলফনামায় তার শিক্ষাকতা যোগ্যতা ‘নাই’ বলে উল্লেখ করেন।
এই বিষয়ে বি,ডি নিউজ সংবাদাতা তার সাথে টেলিফোনে যোগাযোগ করেন। উল্লেখ্য যে তিনি এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার সাথে টেলিফোনে যোগাযোগে তার কোন শিক্ষাগত যোগ্যতা নেই বলে স্পষ্ট ভাষায় দাবি করেন এবং তার যদি কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে থাকে তা যোগাড় করে তার তথ্যের ভূল ধরিয়ে দেয়ার চ্যালেঞ্জ তুলে দেন নির্বাচন কমিশনের কাছে। আইনগত সীমাবদ্ধতার কারনে নির্বাচন কমিশনের এবং স্পীকারের এই বিষয়ে কিছু করার ক্ষমতা রাখেন না বলেও তিনি জোর গলায় দাবি করেন।
সাকা চৌধুরী সত্যি সত্যিই কি সংসদ সদস্যপদ হারাবেন? নাকি স্পীকার আর নির্বাচন কমিশন একে অপরের কোর্টে বল দিতে থাকবেন? নাকি শেষ পর্যন্ত বিষয়টি উচ্চ আদালতে ঘোরপাক খাবে? সময়ই তা বলে দিবে...
© জাহিদ বাঙ্গালী ২০০৯
[email protected]
সাকা চৌধুরী সত্যি সত্যিই কি সংসদ সদস্যপদ হারাচ্ছেন...???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।