যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনুরাগ তৈরী হচ্ছে আমার ভেতর তখন বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন নিত্য ভেঙ্গে চুরমার করছে জিম্বাবুয়ে, কেনিয়া আর ভাড়াটে প্লেয়ার নিয়ে আমিরাত... তখন আমরা কোন স্ট্যাটাস চাই নি...শুধু চেয়েছি বিশ্বকাপে অংশ নিতে...তখন কুলিন দলের সাথে তিন অংকের ঘরে স্কোর নিতে পারলেই আবেগ ঘন হয়েছি...ধৈর্য ধরেছি আমরা...আমরা বিশ্বকাপে অবশেষে অংশ নিয়েছি...বীরের মতই নিয়েছি...এখন আমরা টেস্ট প্লেয়িং দেশ...এই পরিবর্তন মাত্র ১২/১৫ বছরে বছরে...এখন সংগ্রাম শেষ হয় নি...এখনও আমরা জিতলে কুলিনেরা ভ্রু কুঞ্চিত করে...অন্য কিছুর গন্ধ খুজে...এখনও আমাদের খেলার জন্য সিডিউল পেতে দুয়ারে-দুয়ারে ঘুরতে হয়...জানি একদিন পথের বাঁক ঘুরবে...কারন আমরা এর আগে আরও পথ হেটেছি...হয়তো পথ ছেড়ে আলে উঠে গেছি ভুলে...কিন্তু পথে ফিরেছি আবার...যেমন ফিরেছি আজ...আমরা এগিয়ে যাব...কারন ১৫ কোটি মুখের বোল আর ৩০ কোটি চোখের স্বপ্ন এক...আমাদের এগিয়ে যেতেই হবে...খেলে যাও সততার সাথে...
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।