
"স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন" শিরোনামের লিঙ্কে এখন লেখা রয়েছে:
বাসায় ফিরেছেন বাবুল আক্তার
সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৬-২৫ ৪:৩৮:০৬ পিএম
ঢাকা: বাসায় ফিরেছেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৫ জুন) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, গত শুক্রবার (২৪ জুন) গভীর রাতে রাজধানীর খিলগাওঁয়ে শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসপি বাবুল আক্তার বাংলানিউজকে জানান, মিতু হত্যাকারীদের শনাক্তে অগ্রগতি হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপিসহ গোয়েন্দারা তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।
বাবুল আক্তার বলেন, মিতু হত্যার মামলায় চারজন আসামিকে ধরা হয়েছে। মামলার বাদী হিসেবে তাদের সঙ্গে কথা বলার জন্যই আমি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাই। খুনিদের শনাক্ত করার জন্যই ছিলো ওই জিজ্ঞাসাবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



