প্রেমময় চোখে দৃষ্টি বুলিয়ে
দিলে যে হাজার দুঃখ ভুলিয়ে
নতুন প্রেরণা নতুন জীবনে
পথ চলা শুরু কঠিন এ ভূবনে।
মায়াবতী ঠোট চুমু তুমি দিলে
হৃদয়ের দ্বার দিয়েছিলে খুলে
ভালবাসা দিয়ে জয় করে নিলে
একাকী জীবন দুরে ঠেলে ফেলে
দু জনের পথ মিলে হলে এক
ভালবাসা রসে সিক্ত বিবেক।
কল্পলোকের অশরীরীদের ছুড়ে ফেলে দিয়ে
সুখ খুজে পেল তোমার বুকেতে ভালবাসা নিয়ে
ছিল যে আমার ভালবাসাহীন অগোছাল রথ
ভালবাসা নিয়ে যাত্রা শুরুর খুঁজে পেল পথ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



