ফসল কাটার মাস
১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফসল কাটার সময় হলো
বোশেখ মাসের শেষ
ধানের মাঠে পাক ধরেছে
লাগছে চোখে বেশ ।
হলুদ, সবুজ, হালকা হলুদ
সোনা রঙের মাঠ
বাজার নিতে আসবে মানুষ
ভরছে দোকান পাট ।
ঘামে ভেজা ফসল তাদের
এনে দেবে সুখ
বহু দিনের ইচ্ছে গুলো
দেখবে সুখের মুখ ।
ধানের মাঠে হাজার কৃষক
কাঁচি নিয়ে হাতে
সারা দিনে কাটবে ফসল
ফিরবে সাঁজ রাতে ।
ঝাড়াই মাড়াই বাছাই হবে
আরও কত কাজ
ব্যস্ত সময় কাটছে তাদের
নেই অবসর আজ।
সোনার ফসল সোনার দেশের
বাঁচায় জীবন - মন
জানুক সবাই কৃষক দেশের
সবার আপন জন।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন