সুন্দরাইল
২২ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঠো পথে বিল পেরিয়ে
অনেক দুরের গ্রাম
থাকে মানুষ সুখে দুখে
সুন্দরাইল নাম।
গ্রামের পাশেই মাঠে মাঠে
সোনার ফসল ফলে
মিলে মিশে জীবন চলে
ঝড় বৃষ্টি জলে ।
দিগন্ততে সূর্য উঠে
সূর্য ডুবে যায়
গ্রামের মানুষ রাতের বেলা
চাঁদের আলো পায়।
আশরন্দ বাজার থেকে
হাটবারে গিয়ে
বাড়ি ফেরে গ্রামের মানুষ
সওদাপাতি নিয়ে।
একটু দুরেই কান্দিবাটি
ভারতের ছোট গ্রাম
কালীপুর, হরিপারা
আরও কত নাম।
গৌরিপুর, জবাই গ্রাম
আছে আশে পাশে
রসুলপুর গ্রাম খানা
আছে তাদের কাছে।
গ্রামের মানুষ কাজে পটু
ঘাম ঝরিয়ে যায়
মাঠে মাঠে সোনার ফসল
বিনিময়ে পায়।
উঁচু নিচু ধাপে ধাপে
জমিগুলোর বুকে
নানান ভাবে সেচ দিয়ে
থাকে তারা সুখে।
গ্রামকে আমি ভালবাসি
গ্রামের ভাল চাই
গ্রামের চেয়ে ভাল আবাস
সোনার দেশে নাই।।

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন