
মরক্কোর বিখ্যাত কাসাব্ল্যাংকা শহরে
উড়ে এলাম বেড়াতে, শীতের প্রথম প্রহরে,
বিমান থেকে নেমে এলাম, বাসে করে চলছি
দুধারের দৃশ্য দেখে একাই কথা বলছি।
সাগর পাড়েই হোটেল অনেক, সাগর ডাকে আয়
আলোর খেলা সাগর বেলায়, দলে দলে যায়।
গাড়ি নিয়ে বাইরে এলাম ঘুরব শহর জুড়ে
সারাটা দিন কাটিয়ে দেব, নতুন দেশটা ঘুরে।
পুরানো বাজার, অনেক ক্রেতা, বেচাকেনা বেশ
অলস দুপুর, ক্রেতার আকাল, একটু ঘুমের রেশ।

সাগর পাড়ে কিং হাসান মসজিদ দেখা যায়
সাগরের ঢেউ উছলে উঠে, লুটায় সেটার পা’য়।
সৌদি রাজার প্রাসাদ আছে, বিশাল এলাকা জুড়ে
দেখছি আমি গাড়ি চড়ে সবই ঘুরে ঘুরে।

নতুন পুরান সব মিলিয়ে শহর আছে বেশ,
পুরানো ভেঙ্গে নতুন করে, চলছে গড়ার রেশ।
মাগরেব এই আরব দেশের কিছুটা দেখা হলো
ভাললাগার অনুভূতি নিয়ে ফিরে চল।।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


