মৃত্যুকে ভয় কোরনাকো, মৃত্যু কে ভয়
বেঁচে থাক মৃত্যুর, ভয়কে কর জয়।
আল্লাহকে ভয় কর করোনাকে নয়
করোনার একদিন হবে পরাজয়।
করোনায় মরে যাবে এমনটি ভেবনা
কাজ কর নিয়ম মেনে, ভয় পেয়ে থেমো না।
করোনার মাঝে সব করবে এইবার
নিয়মগুলো মেনে চল, সাবধান বার বার।
জীবন থামার নয়, থামবে না কভু আর
এই নিয়ে সবাইকে বাঁচতে হবে এবার।
অদেখা করোনার কাছে আর হার নয়
টিকে থাক, লেগে থাক, জিতবেই, হবে জয়।
জীবন জীবিকা চলে আপন গতিতে তার
মাঝ পথে থেমে ছিল, এখন ভেবনা আর।
শৃঙ্খলা আনলে সব কিছু ভাল হয়
করোনা শিখিয়ে যায় ভুল পথে আর নয়।
নিয়ম মানার ফলে প্রকৃতি হেসে কয়
করোনা কালেতে পরিবেশ ভাল রয়।
করোনাকে সাথে নিয়ে যাই চল এগিয়ে
মানুষ এগিয়ে যাবে করোনাকে বাগিয়ে।।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


