একটু সময় দাও
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীল আকাশ দেখার সময় দাও
একটা সোনালী সকাল
পেঁজা তুলোর মত মেঘ
ব্যস্ত জীবনের ফাঁকে
কিছুটা সময় নিয়ে
নিজের ভাললাগায় মেখে নাও।
ছুটে চলছে সেই জন্ম থেকে
সময়ের পাগলা ঘোড়া
থামবে পৃথিবী ছেড়ে গেলে
পৃথিবীতে যা আছে
তা দেখার সময় বের কর
ব্যস্ততাকে পাশে রেখে।
বাতাসের অক্সিজেন নিয়ে
পানি পান করে বেঁচে থাকা
কিহবে যদি এগুলো না থাকে না পাই
এসবের দাম তো কখনো দেইনি
যদি দাম দিতে হয়
সে ক্ষমতা কি আছে সব কিছু দিয়ে।
একটু সময় করে
চাঁদের আলো দেখ
রাতের তারা চেনো
জোছনায় ভিজিয়ে নাও এই মন
যে যেখানেই আছো, প্রাচুর্যে বা সংগ্রামে
সব নিয়ে বাঁচার তরে।
জীবন একটাই যা চলে যায়
এর মাঝে আনন্দ বেদনা
নিজস্ব সময় অনুভব
সব কিছু আলাদা আলাদা স্বাদে
আমাদের হৃদয়ের মাঝে
অনুভবে রাখো মন যে কি চায়।
বন্ধু পিতামাতা আপনজন
সবার কথা একটু ভেবো
একা আসা এই পৃথিবীতে
একা চলে যাওয়া
কিছু সময় তাঁদের দিও
তারও তো মাঝে মাঝে করবে স্মরণ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন