ধন্য ধন্য, সবার জন্য
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় নাই, সময় নাই
সময় কিসের জন্য
এক জীবনই বাঁচার তরে
জীবন কর ধন্য।
অনেক বাড়ি তোমার আছে
একটা ঘরেই থাক
হন্যে হয়ে ছুটছ শুধু
বাঙ্কে টাকা রাখো।
অর্থ যদি বেশী থাকে
থাকে হারার ভয়
আরও আরও অর্থ যে চাই
করতে ভয়কে জয়।
এই দৌড়ে ক্লান্ত হয়ে
জীবন হবে শেষ
অর্থ তোমার রয়ে যাবে
ছিনিমিনির রেশ।
অনেক মানুষ ছিল এমন
ধন সম্পদ ভরা
যখন তারা চলে গেল
সম্পদ ছেড়ে ধরা।
আপন জন কি মনে রাখে
কোথায় তারা একা
তাঁদের মনে একটা কথা
আমার ভাগের টাকা।
কষ্ট বিহীন পাওয়া টাকায়
লাগাম ছাড়া সুখ
একটা সময় হারিয়ে যাবে
গ্রাস করবে দুখ।
তোমার টাকায় গরীব দুখির
সবার যে ভাগ আছে
মিটিয়ে দিয়ে সেসব বোঝা
রাখো তোমার কাছে।
তুমিও সুখী সবাই সুখী
দেশের ভাল হবে
একা যখন চলে যাবে
স্মৃতির মাঝে রবে।।
ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন