
সূর্য উদিত হলে এর প্রমান নিয়ে বিতর্ক করা
আর সূর্যোদয়ের সময় অন্ধের লাঠি দেখা একই কথা।
********
তোমার গভীরতর উপস্থিতি বোঝা যায়
প্রতিটি ক্ষুদ্র প্রাপ্তি ও বিস্তারে।
দুটিই চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ ও সমন্বিত
ঠিক পাখির ডানার মত।
********
মৃত্যু তোমার মুখ বন্ধ করার আগে
সারাদিন ও সারা রাত নিঃশ্বাসের চুমুক নাও।
*********
এক খণ্ড কাঠের সন্ধানে বের হই। এটি বীণায় পরিনত হয়।
আমি কিছু তুচ্ছ কাজ করি। দেখা যায় এটি কল্যাণকর।
***********
ভাল বন্ধুর মত দুঃখ নিয়ে হাঁটো,
সে কি বলে তা শোন।
অনেক সময় একটি শীতল অন্ধকার গুহাই
আমাদের অধিকাংশের কাঙ্ক্ষিত পথ খুলে দেয়।
**********
আমাদের চিন্তায় ও মননে নাড়া দিয়ে যায় এই কবিতা গুলো
তাঁর কিছু কিছু অংশ দিলাম।
ধন্যবাদ অনুবাদকের প্রাপ্য
সৌজন্যেঃ
এ ইয়ার উইথ রুমি
কোলম্যান বার্কস
অনুবাদঃ আনোয়ার হোসেইন মঞ্জু
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




