
বছর জুড়ে ছয়টা ঋতু এই দেশেতে
যায় আর আসে, নিয়ম মেনে নিজ বেশেতে।
গ্রীষ্ম কালের সোনা মাখা রোদের আলো
গাছপালাকে সতেজ করে লাগে ভাল,
সবুজ বনের শ্যামলিমায় আপন ভুলে
রুদ্র তাপে ফল ফসলে ভরিয়ে তোলে।
বর্ষা আসে মেঘের মেলায়
বৃষ্টি নামে সারা বেলায়
সিক্ত করে এই পৃথিবীর কঠিন মাটি
ভরাট পুকুর, নদী নালা উজান ভাটি।
শরত আসে কাশ ফুলের শোভা নিয়ে
হালকা বাতাস সাদা মেঘের লুকোচুরি,
নীল আকাশের আলো ছায়ায় মাখা মাখি
বিদায় জানায় হেমন্তকে ডেকে দিয়ে।
হেমন্ততে কৃষক হাসে ফসল নিয়ে
নবান্নের আনন্দেতে মেতে উঠে,
নতুন ধানের নতুন ঘ্রানে উদাস করে
কৃষাণীর সরল মুখে হাসি ফুটে।
শীতল বাতাস হিমেল হাওয়ায় শীত যে আসে
পিঠা পুলির ধুম পরে যায় দিনে রাতে,
আগুন পোহায় শীতের রাতে শীত তাড়াতে
লড়াই করে শীতের সাথে শীত হারাতে।
উৎসবের আনন্দ নিয়ে বসন্ত আসে
ফুলে ফুলে রঙ ছড়িয়ে ফাগুন হাসে,
গাছে গাছে কোকিল পাখী গেয়ে উঠে
মেলার মাঝে হারিয়ে যেতে সবাই ছুটে।।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




