
জার্মানি আর বেলজিয়াম এখন বন্যায় বিধস্থ, সারা পৃথিবী করোনার আতংকে নিপতিত।
আমাদের দেশের সুন্দর আগামী দিনের জন্য আমরা কিছু ভাবতে পারি। অনেকেই এসব বিষয় নিয়ে ভাবছেন, তবে বার বার এগুলো নিয়ে আলোচনা হলে একদিন না একদিন এর সমাধান আসবে এবং আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারব।
মানব সম্পদ সুন্দর ভাবে কাজে লাগালে তা যন্ত্রের চেয়ে অনেক ভাল হতে বাধ্য। মানুষ ই যন্ত্র বানায়, সেজন্য দরকার প্রশিক্ষিত মানব সম্পদ।
আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের পানি দূষিত হয়ে পড়ছে, ভূমি দূষিত হচ্ছে, মানুষ বাড়ছে চাষযোগ্য ভূমি কমছে, এইসব বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।জলবদ্ধতা, নদীর নাব্যতা, বন্যা রোগব্যাধি বেড়ে যাওয়া এগুলোকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জাপান সুনামি রোধ করার জন্য জাপান প্রাচীর নির্মাণ করছে উপকূলীয় এলাকায়।
আমাদেরকে বৃষ্টির পানি সংরক্ষণের চেষ্টা করতে হবে ভবিষ্যতে।
আমাদের এই জনবহুল দেশে প্রতিদিন যেসব বর্জ তৈরি হয় সেগুলকে রিসাইকেল করার ব্যবস্থা নেয়া খুব জরুরী হয়ে পড়েছে।
ভিয়েতনামের এক ফটোগ্রাফার তাঁর দেশের প্রায় তিন হাজার কিলোমিটার সাগর পাড়ের উপকূলীয় অঞ্চলের জমে থাকা প্ল্যাস্টিকের বর্জের ছবি তুলে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন।
সৌর বিদ্যুতের ব্যবহার ও স্বল্পমূল্যে তা এদেশে তৈরির ব্যবস্থা নিতে হবে।
বাড়তি ফসল ও ফলগুলোকে সংরক্ষণ ও বাজারজাত করনের ব্যবস্থা নিতে হবে।আম, টমেটো, আলু বেগুন ও অন্যান্য সিতকালিন সব্জি আমরা সংরক্ষণের ব্যবস্থা নিতে পারি। মাশরুমের চাষ ব্য পক ভাবে করা যেতে পারে। ড্রাগন ফল এখন প্রচুর হচ্ছে এদেশে।
জাপানিরা সমুদ্রের নীচে শৈবালের চাষ করে তা সারা বছরের জন্য লবনে তা সংরক্ষণ করে রাখে এবং তাঁদের দেশের হোটেল গুলোতেতা সরবরাহ করে, ভাল ভাবে প্রসেস করে তা বিদেশে ও রপ্তানি করে।
সচেতন মানুষ আরও চিন্তা করে লিখুন এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাই আমরা। সচেতনতা সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
ছবি নেট
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


