somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বই সংগ্রাহকের গল্প

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আশরাফ সাহেব অনেক বছর নাফ নদীর ওপাড়ের শহর মংডু তে ছিলেন। তিনি সেখানে ব্যবসা বাণিজ্য করতেন এবং বেশ ভালভাবেই তাঁর সময় সেখানে কাটিয়েছিলেন। এটা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশের কাছের একটা ছোট এবং গুরুত্বপূর্ণ শহর। এই শহরে এক সময় অনেক রোহিঙ্গা বসবাস করত, যাদের বেশিরভাগ ২০১৭ সালের ২৫ আগস্ট প্রানের ভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
এক সময় তিনি সেখানে তাঁর কাজকর্ম গুছিয়ে বাংলাদেশে চলে আসেন। ঢাকার মিরপুরে তিনি বসবাস শুরু করেন। এখানে এসে তাঁর মিয়ানমার বিষয়ক বই সংগ্রহ করার শখ জাগে। আমাদের দেশে এই প্রতিবেশী দেশ সম্পর্কে মানুষ খুব কম জানে এবং খুব কম বই ছিল তখন। তিনি আস্তে আস্তে একটা একটা করে বই সংগ্রহ করতে থাকেন, খোঁজ রাখেন মিয়ানমার বিষয়ে কোন বই প্রকাশ হয়েছে কিনা। একদিন তিনি জানতে পারেন ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশানের কথা এবং সেখান থেকে অনেক লেখকের সাথে যোগাযোগের সুযোগ পান।
ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশান থেকে তিনি লেখকদের নাম্বার সংগ্রহ করে নিজ উদ্যোগে তাদের কাছে গিয়ে কথা বলেন তাঁর সংগ্রহের কথা জানান। তাঁর কাছে মিয়ানমার সংক্রান্ত বইয়ের বেশ বড় একটা তালিকা আছে। ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশানের কাছে বাংলাতে ভ্রমণ বিষয়ক লিখা প্রায় ১৩০০ র বেশি বইএর তথ্য আছে। এটা বেশ উদ্যোগী হাতে পরিচালিত হয় এবং তারা বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা এবং বাংলাদেশের সাথে ভ্রমণ সম্পর্ক স্থাপনের বিষয়ে দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করে থাকেন।
এ রকম অনেক প্রচার বিমুখ মানুষ তাদের নিজস্ব শখ পুরনের জন্য নিজেরা বই সংগ্রহ করেন। পড়েন এবং লাইব্রেরি গড়ে তোলেন। লেখকের লিখা লিখে যেতে ও পাঠকের পড়া চালিয়ে যেতে এঁরা নিরবে তাদের কাজ করে চলেন।
শুভেচ্ছা রইল তাদের প্রতি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×