somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউক্রেন – এক টুকরো ইতিহাস

২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবেক অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনস্থ ইউক্রেনীয় জনগণ ইউরোপের আন্তঃ যুদ্ধ কালীন সময়ে বৃহৎ জাতীয় সংখ্যালঘু জনগণে পরিণত হয়। প্রথম ইস্ট স্লাভিক স্টেট কিয়েভান রুশ কিয়েভকে ঘিরে গড়ে উঠেছিল। প্রথম স্লাভিক দেশ কিয়েভান রুশ রাষ্ট্রের পতনের পর নিপ্রো নদীর পশ্চিম অংশ গ্র্যান্ড ডুচে অফ লিথুয়ানিয়ার ও পরে পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয়। হাঙ্গেরি রাজ্য এবং রোমানিয়ান প্রিন্সিপালিটি মলদোভা ও বর্তমান ইউক্রেনের কিছু অংশ দখল করে। মলদোভা সে সময় অটোম্যান সাম্রাজ্যের করদ রাজ্য ছিল। বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এই অঞ্চলগুলোর সাথে মাস্কভিট জারদের তেমন যোগাযোগ ছিল না। গ্র্যান্ড ডুচে অফ লিথুয়ানিয়ার বিস্তারিত আইনি কোড পুরানো স্লাভনিক ভাষায় লিখা হয়েছিল, এবং বইয়ের ভাষা ছিল কিয়েভান রুশ। বর্তমান ইউক্রেনের প্রায় অর্ধেক অংশ পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথের অন্তর্ভুক্ত ছিল। এখানে ধর্মীয় স্বাধীনতা ছিল যা রাশিয়াতে ছিল না। এই কারনে এখানকার সীমান্ত অঞ্চলে বেশ কিছু ইহুদী বসবাস করত। পশ্চিম ইউক্রেনের শহর লেভিভ ও চেরনিভিস্টের স্থাপত্য গুলোতে রুশীয় ছাপ প্রায় অনুপস্থিত। গালিসিয়া রিজিওনের তিনটা পশ্চিমের প্রদেশ ইউক্রেনীয় ক্যাথলিক চার্চের অনুসারী ছিল যারা পোপকে স্বীকার করে। অর্থোডক্স চার্চ পোপকে স্বীকার করে না।



রাশিয়া তার সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে আধুনিক ইউক্রেনের বেশির ভাগ এলাকা দখল করে নেয়। অস্পষ্ট একটা চুক্তির মাধ্যমে রাশিয়া নিপ্রো নদীর পূর্ব দিকের ইউক্রেনীয় ভূখণ্ড দখল করে। ১৬৫৪ সালে ইউক্রেনীয় কসাক ও জারের মধ্যে এই চুক্তি হয়েছিল। এই চুক্তির বলে ১৮ ‘ শ শতকে পোল্যান্ড বিভক্তির সময় জার ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও আশেপাশের আরও এলাকার দখল লাভ করে। তা ছাড়াও অটোম্যান সাম্রাজ্য থেকে দক্ষিণের স্তেপ অঞ্চলের ভুমিও রাশিয়ান অধিকারে চলে আসে।
রোমানভ বংশের রাশিয়ান জার ইউক্রেনীয় সংস্কৃতির অস্তিত্ব অস্বীকার করে এবং পর্যায়ক্রমে তা নিষিদ্ধ করে। গেলিসিয়া ও অন্যান্য ঐতিহাসিক অঞ্চলগুলো আরেকটা ক্রম বর্ধমান সাম্রাজ্য অর্থাৎ অস্ট্রিয়ান পরে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশে পরিণত হয়। হাবসবার্গ সাম্রাজ্য ইউক্রেনীয় ভাষায় শিক্ষা ও প্রকাশনার অনুমোদন দিয়েছিল। এর প্রেক্ষিতে ১৯ শতকের শেষ ভাগে ইউক্রেনীয় সংস্কৃতিক ধারা ও জীবন পদ্ধতি সাময়িক ভাবে গেলিসিয়া কেন্দ্রিক বেড়ে উঠে। হাবসবার্গ সাম্রাজ্যের ভেতরে থেকে ইউক্রেনীয়রা প্রথম বারের মত আধুনিক রাজনীতিতে যোগদানের অভিজ্ঞতা অর্জন করে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×