somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমোদতরীর আনন্দ এখন হতাশায় মগ্ন

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে রাশিয়ার ধনকুবেরদের অনেকের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বহু বছর ধরে তারা তাদের সম্পদ বাড়িয়ে চলছিল এবং পৃথিবীর বিভিন্ন মহাদেশে তাদের সম্পদ দিয়ে নানা ধরনের বিলাস বহুল স্থাবর অস্থাবর জিনিস কিনে বিলাসী জীবন যাপন করছিল। কয়েকদিন আগে বিবিসির এক প্রতিবেদনে দেখা যায় পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে চলমান এসব ধনকুবেরদের বিলাসবহুল ইয়টগুলো বিভিন্ন বন্দরে আটক করা হচ্ছে। আমেরিকার এক ট্র্যাকিং কোম্পানি পৃথিবীর নানাস্থানের দ্বীপ, পোতাশ্রয় ও সাগরে থাকা এসব ইয়ট খুঁজে বের করে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বন্দরে আটক করছে।
নামে বেনামে এসব ইয়টের মালিকানা থাকলে ও পশ্চিমা বিশ্ব ঠিকই জানে এগুলোর মালিক কারা। তারা এখন এগুলো আটকে রেখে তাদের দেশের আইন পরিবর্তন করে এগুলো বিক্রি করে দেবে এবং সেই টাকা তারা ইউক্রেনে পাঠাবে যুদ্ধের সহায়তা হিসেবে।
এর পরের ধাপে ইউরোপ আমেরিকা জুড়ে তাদের ছড়িয়ে থাকা বিলাসবহুল ভিলা রিসোর্ট ইত্যাদি ও জব্দ করা হবে। নানাভাবে উপার্জিত এই সম্পদ এভাবে তাদের হাতছাড়া হয়ে যেতে পারে তারা তা কখনো ভাবে নাই। দেশের বাইরে নিরাপত্তার জন্য কিনে রাখা এসব সম্পদ এখন আর তাদের কোন কাজে আসবে না। এই টাকার সুফল যে দেশ থেকে এসব অর্থ অর্জিত হয়েছে সেসব দেশও পাবে না। যুদ্ধ ও মারনাস্ত্রের পেছনে এগুলো খরচ হবে। সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধ মাঝে মাঝে অতি ধনীদেরও বিপদ ডেকে আনে।
চলমান এই যুদ্ধ অনেক অজানা তথ্য আমাদের সামনে নিয়ে আসছে। যুদ্ধ কখনই কাম্য নয়। আমরা সবাই চাই যুদ্ধ বন্ধ হোক আর ইউক্রেনের মানুষের মাঝে শান্তি ফিরে আসুক।
ছবি নেট থেকে




সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×