ওগো সরকার মহাশয়
পণ্যের দাম কেন আকাশ ছোঁয়,
এক নয়,দুই নয়,রাশি রাশি বাড়া
প্রতিবাদ করতে গেলে বলে শালা দাঁড়া।
নুন খেয়ে হই খুন
তেলে মারে ঠেলা,
চাল বাবাজীর দাম শুনে মোর
মখখানা হয় তেঁড়া।
মজুদদার রা মজুদ করে
মরি আমরা দুখে,
সিন্দুক তো ভরছে ওদের
টাকাটা তো হায় মোদের।
ঐ ব্যাটা সব ঋণ খেলাপী
ঋণ শোধ কর তাড়াতাড়ি,
নইলে মেরে ডান্ডা করব তোদের ঠান্ডা।
এই যে সাহেব মন্ত্রীরা
করছেন কি তা আপনারা,
না খেয়ে আজ মরছে যারা
বাংলা মায়ের সন্তান তারা।
বাংলার সরকার কৈফিয়ত দেয়না আর
কৈফিয়ত চাইতে গেলে মরব মোরা গুলি খেয়ে,
দরকার নাই কৈফিয়ত
না মরে বেঁচে আছি-এইতো বহুত।
(বাঁচাওওও)(বাঁচাওওও)(বাঁচাওওও)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



