
আচ্ছা, ভাল চোখে কখনও হাই পাওয়ারের চশমা পরে আশপাশ দেখার চেষ্টা করেছেন?
কিছুসময় আশপাশের জিনিস খুব পরিষ্কার , ছোট আর স্বচ্ছ লাগে আর কিছুসময় একটু-আধটু ঘোলা লাগে ।প্লাস-মাইনাসের ব্যপার-স্যাপার আছে কিনা...!! আপনার ভালচোখ বলে কথা, ক্ষনিকের জন্য চশমা পরে থাকতে আপনার সমস্যা হবেনা।তাই আপনার চশমার ধরন, বোঝারও কোন দরকার নেই । কিন্তু, যার চোখে সমস্যা আছে তার কিন্তু দুটি জিনিস খেয়াল রাখতে হয়, চশমা ব্যবহার করার জন্য । সে কি দূরের জিনিস দেখতে পাইনা না কি কাছের জিনিস ভাল দেখতে পারেনা ! এই অনুপাতে তার চশমার গ্লাস বা লেন্স ঠিক করা হয় । অনেক ব্যবহারকারী-ই আছে যাদের অতীতে চোখের সমস্যা ছিলনা কিন্তু বর্তমানে হয়েছে এবং তাদের বাধ্য হয়েই চশমা ব্যবহার করা লাগছে । আবার কিছু ব্যবহারকারীও আছে যাদের জন্ম থেকেই আপনি দেখে আসছেন চোখে সমস্যা , কিন্তু হঠাৎ একদিন দেখলেন তার চোখ থেকে চশমা উধাও , এবং তার কাছের বা দূরের কোন জিনিস-ই তার আর দেখতে প্রব্লেম হচ্ছেনা ।আচ্ছা, আমি বোঝানোর কি চেষ্টা করছি ভাবুন তো?
বাদ দিন । বর্তমান আর ভবিষৎ এই দুটিকে নিয়েই মানুষকে থাকতে হয় । বর্তমান অতীত হতে পারে, ভবিষৎও অতীত হতে পারে। কিন্তু, অতীত কখনই বর্তমান আর ভবিষ্যতে ফিরে আসতে পারেনা । অতীত, ভাল চোখে চশমা পরার মত। কিছুক্ষনের জন্য আপনাকে এটা বোঝাবে যে, আপনি এটা আকড়ে ধরেই এগিয়ে যেতে পারবেন । কিন্তু, আসলে তা হয় না । ভাল চোখে চশমা আপনি ক্ষনিকের জন্য-ই পরতে পারবেন আর খারাপ চোখে সবসময় । অতীতকে জোর করে আকড়ে ধরে বর্তমানের পথে হাটা যায় না । অতীত যতই পরিষ্কার হোক না কেন,এটা আপনার বর্তমানকে ঘোলা বা এলেমেলো করে দিবে ।
তাই, যে অতীত আপনাকে পিছনে টানে এবং খুব স্বল্প সময়ের জন্য হলেও আপনার বর্তমানকে এলেমেলো করে দেয়। সে অতীত কে ভুলে সামনে এগিয়ে যাবার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ । অতীতের কোন ভবিষৎ হয়না , ভবিষৎ হয় শুধু বর্তমানের ...!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




