সবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছি।বাড়ি ছেড়ে নতুন জায়গায় থাকার ব্যাপারটা প্রথম দুই একদিন পিকনিকের মতো লাগলেও ধীরে ধীরে বুঝতে পারলাম ব্যাপারটা কতটা কষ্টদায়ক ।দূরে থাকা সত্ত্বেও কিছু বদঅভ্যাস থেকেই গেল ।এর মধ্যে একটা হচ্ছে রাত জাগা ।কিন্তু প্রতিদিন সব ক্লাস করার অভ্যাসটাও ত্যাগ করতে পারলাম না ।মাঝরাতে ঘুমাতে যাই ।সকালে আম্মুর ফোনে ঘুম থেকে উঠি । এভাবেই প্রতিদিন চলে ।
ব্যস্ত দিন শেষে এক রাতে ঘুমাতে গেলাম ।সকালে ঘুম ভাঙলো আমার কম্পিউটারের ইউ.পি.এসের প্যাং প্যাং শব্দে ।ঘুম থেকে উঠে আমি মহা আনন্দিত ।আম্মু এখনও ফোন দেয় নাই-তার মানে এখনও সকাল হয় নাই ।আজকে আম্মু ডাকার আগেই ঘুম থেকে উঠছি-এই ভেবে অতি আনন্দিত হলাম ।
আম্মুকে এই অতি আনন্দের খবর জানানোর জন্য ফোন হাতে নিয়ে দেখি রীতিমতো বেলা দেড়টা ।কয়েকবার চেক করলাম ।কিছুতেই বিশ্বাস করতে পারলাম না ।পরে আম্মুকে ফোন করে নিশ্চিত হলাম ।কোন কারণে ব্যস্ত থাকায় আম্মু সকালে ফোন করতে পারে নাই-তাই আমারও সকাল হয় নাই ।ফলাফল-ঐ দিনের সকল ক্লাস না করতে পারা এবং শিশুশুলভ কান্নাকাটি ।পড়াশুনা ঠিকমতো করি বা না করি, ক্লাশ ফাঁকি চলবে না ।
যাই হোক এরপর থেকে আমিও কিছুটা সচেতন হলাম ।এলার্ম দিয়ে রাখি ।অবশ্য আম্মু আগের মতো সকালে ফোন দেয় ।কাজেই আমার সকালও ঠিক সময়ে হয় ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




