somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক এবং আমার কনফিউশন :P:P:P

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ফেসবুকে প্রায়ই দেখি এস এস সি পর্যায়ের বা আরও কম বয়সের ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে ।প্রথম প্রথম ভাবতাম সব ই ফেইক আইডি।ধীরে ধীরে জানলাম কাহিনী মোটেও ফেইক না ।

ঘটনা ১ :
আম্মুর সাথে এক পরিচিতের বাসায় গেলাম ।কথার এক পর্যায়ে আত্মীয়া বললো, "কি যে এক ফেসবুক হইছে!!! সারাদিন মেয়ে ফোন নিয়ে থাকে। বলি সামনে পরীক্ষা, ভালো করে পড়। কথা শোনে না।" আমি বিস্ময় কিছুটা চাপা দিয়ে মেয়েকে বললাম, "তুমি ফেসবুক ইউজ কর???" জানতে পারলাম তার অনেক বন্ধুবান্ধব ই রেগুলার ফেসবুক ইউজার। সবে মাত্র এস এস সি শেষ করলো - একটু অবাক হলাম। আরো অবাক হলাম এটা জেনে যে - এক একজনের ফ্রেন্ডলিস্টে যুক্ত হয়েছে ১০০০/২০০০ জন :-*:-*:-*
আমি বললাম, "আমি তো ভাবতাম ৬০০/৭০০ ফ্রেন্ড সমৃদ্ধ আইডিগুলো ফেইক।" :|:|:|
যাইহোক নতুন কিছু জানলাম। :P:P:P

ঘটনা ২ :
আমার বান্ধবীর সাথে কথা হচ্ছে। কথা বলতে বলতে এক সময় আলাপচারিতার বিষয় হয়ে দাঁড়ালো ফেসবুক।
বান্ধবী : আমার চেয়ে আমার ছোট ভাই ফেসবুক বেশি বোঝে।
আমি : কিভাবে ??? ও কি তোর আইডি দিয়ে ফেসবুক ইউজ করে নাকি ???
বান্ধবী : ক্যান ???তা করবে ক্যান ??? ওর ই তো আইডি আছে ।

পড়ে ক্লাস ৭/৮ এ।থাক আর কিছু বললাম না। অতি স্বাভাবিক ঘটনা :P:P:P

যাক, তার মানে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটেছে ।এ ছাড়া আর কিছু দ্বারা ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারছি না। এসব দেখে শুনে বেশ পুলকিত হলাম। একেই বুঝি বলে ডিজিটাল B-)B-)B-)

কিন্তু ঘটনা কি তাই ??? কবি বলেছেন,"কনফিউশন ই কনফিউশন হে" :P

ঘটনা ৩ :
ভার্সিটি থেকে ছুটিতে বাড়ি ফিরছি। বাসে পাশের সিটে বসা এক মেডিকেল স্টুডেন্ট। কথা বলে জানতে পারলাম সে আমার কলেজ থেকেই এইচ এস সি সম্পূর্ণ করেছে। কথা হলো, পরিচয় হলো। ভাবলাম ভদ্রতাবশত ফোন নাম্বার চাওয়া উচিত। কিন্তু যুগ তো বদলাইছে। এখন তো তথ্যপ্রযুক্তির বিপ্লব। বললাম, "তোমার ফেসবুক আইডি ???" উত্তর আসলো, "নেই।" আশাহত হলাম /:)

ঘটনা ৪ :
বান্ধবীর বিয়ে। গেলাম দাওয়াত খেতে। পুরাতন অনেকের সাথে দেখা হলো। কথার এক পর্যায়ে একজন বলেই ফেললো,"কিরে! তুই ফেসবুকে কি লিখছিস-সবার বিয়েতে দাওয়াত দেয়া নিয়ে???" আমি কিছুটা অবাক-"ও তো ফ্রেন্ড লিস্টে নাই আমার ।আর স্ট্যাটাস তো পাবলিক ও করা না" :|
আর একজন বললো, "তুই ওয়ালপেপার দিয়ে ভরিয়ে রাখছিস ক্যান ???" আমি বুঝলাম না কিছুই। অবশেষে বিয়ের কনেকে জিজ্ঞাসা করলাম, "এরা কি সবাই ফেসবুক ইউজ করে নাকি???" উত্তর এ জানলাম যে এসবই গ্রুপ ফেসবুকিং এর ফল :P:P:P

যাইহোক-জানিনা জুকারবার্গ এদেশের কতটি ঘরে পৌঁছেছে। তবে ফেসবুক নিয়ে কনফিউশনের সীমা নেই। কারো কাছে এটি সল্প সময়ে অনেকের সাথে যোগাযোগের উপায়, কারো কাছে অলস সময় কাটানোর মাধ্যম, কারো কাছে বিনোদন, আবার কারো কাছে সময় নষ্ট।


সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×