কিছুই মনে থাকে না ।কি যে করি !!!
না কিছু করার চাইতে ব্লগে ঢুকি একটু ।
ধুর !!! লগ ইন ই তো হয় না ।পাস ওয়ার্ডটাও ভুলে গেলাম ।
এ ধরনের সমস্যাতে তো প্রায়ই পড়তে হয় ।শুধু ব্লগ এর পাস ওয়ার্ড না, সবই তো ভুলে যাই মোটামুটি ।যাইহোক, মূল কথায় আসি ।আজ একটা ওয়েবসাইটে লগ ইন করতে যেয়ে অন্য সময়ের মতো পাস ওয়ার্ড আবার ভুল করলাম ।
কিছুক্ষণ পর ইমেইল দিয়ে পাস ওয়ার্ড পুনুরুদ্ধার করতে গিয়ে একটা মেসেজ দেখে অনেক মজা পেলাম । Reset Password এর নিচে লিখা -"They say tomatoes are good for memory"....
Tomato মানে খাঁটি বাঙলায় যাকে আমরা টমেটো বলে থাকি - এর মেমোরির সাথে কতটুকু যোগাযোগ তা না জানলেও, এর যে অনেক গুণ আছে তা অস্বীকার করা যায় না। আসুন জানি টমেটো সম্পর্কিত কিছু তথ্য
১। টমেটোতে প্রচুর "lycopene" থাকায় তা ত্বকের জন্য অতি উপকারি ।
২। টমেটোতে উপস্থিত "lycopene" বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ।
৩। টমেটোতে calcium এবং Vitamin K রয়েছে যা হাঁড়ের দৃঢতা প্রদান করে ।
৪। টমেটোতে আছে Vitamin A যা চুলকে মজবুত ও সিল্কি করে ।
৫। টমেটোতে উপস্থিত Vitamin B এবং potassium হার্টের জন্য উপকারি।প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটোর উপস্থিতি আপানাকে বাঁচাতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং বিভিন্ন হৃদরোগ থেকে ।
৬। chromium এর উপস্থিতির কারণে এটি ডায়াবেটিকস্ রোগের জন্যও কার্যকরী ।
তাই প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো যোগ করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




