এই সারা দুনিয়ায় প্রায় ৭০০ কোটি আমি এই মুহূর্তে। সেই হিসাবে প্রতিদিন প্রায় ২ কোটি আমির জন্মদিন হয়। ২ কোটি আমির মাঝে কতজন আমি তাদের এই আমিত্ব নিয়ে সুখি সেই হিসাব আমার জানা নেই। কত কোটি আমি প্রতিদিন পেট ভরে খাবার পেয়ে বলতে পারে আহা আমি বেঁচে আছি সুখে, কত কোটি আমি প্রতিদিন স্বর্গ নরকের দিকে চলে যায়, কত কোটি আমি স্বর্গের রাস্তা মাপে আর কত কোটি নরকের। কত কোটি তাদের অজান্তে আমিত্ব বিসর্জন দিয়ে আমি হীন হয়ে উঠে। আজ আমিহীন মানুষের কিছু কথা ভাবা যাক।
আমি একটি ধারনা মাত্র। সুতরাং আমরা সেই ছোট বেলার গনিত থেকে শেখা ধরি শব্দটাকে আজ কাজে লাগাবো। ধরি মানুষের আমি নামে কিছু একটা আছে। পাশে তৃতীয় বন্ধনী দিয়ে এবার তবে আমি কি সেটা লিখে দিতে হবে না হলে অঙ্কের মাষ্টার পরিস্কার ধারনা না দেয়ার জন্য নাম্বার কেটে নেবেন।
আমরা এখন তৃতীয় বন্ধনীর মাঝে ঢুকে গেলাম। আমি কে জিজ্ঞেস করলে সচরাচর মন যে উত্তর দেয় তা হলো আমার নাম। কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে ? সে উত্তর হিসাবে দেবে তার নাম, সমাজে বেয়াদপি কমানোর জন্য মুরুব্বীরা বলেছেন নামের সাথে আবার টাইটেল নামক অতি জটিল এক শব্দ জুড়ে দিতে হবে। এই অতি জটিল টাইটেল ছাড়া আমি আবার ক্লিয়ার ভিউ তৈরি করেনা। সুতরাং মুরুব্বীদের মতে আমি হলো নিজের বাপ মায়ের দেয়া নাম এবং তাদের অর্জিত টাইটেল।
নিরন্তর একই জিজ্ঞাসা ইহ জনমে মোম জার্সি তবে কোনটি??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




