somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপড়া কথন শেষ পর্ব।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমরা মানুষেরা মাঝে মাঝেই বলো পিপড়ার মতো টিপে মেরে ফেলবো। আচ্ছা তোমাদের ধারনা আছে টিপে টিপে তোমরা আমাদের কতজনকে মারতে পারবে? তোমরা জানো আমি পিপড়া এই অস্তিত্ব নিয়ে এই পৃথিবীতে কত জন আমি আছে? এই পৃথিবীতে পিপড়ার সংখ্যা প্রায় ১০ হাজার ট্রিলিয়ন! মানুষের সংখ্যা ৭০০ কোটি! গরু, ঘোড়া, ছাগল, ভেড়ার সংখ্যা নাই বা বললাম! বাংলাদেশের মতো একটা দেশের রাজধানী ঢাকাতে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ ডিম খাওয়া হয় হাস মুরগীর!তবু হাস মুরগী শেষ হচ্ছে না, তাদের আদর করে খাবার দিয়ে পেলে পোষে বড়ো করো বলে। আমাদের ডিম যদি সবাই খাওয়া শুরু করো অচিরেই তোমরা আমাদের শেষ করে দিতে পারবে বলে ধারনা!

মহারাণী পিপড়ার বয়ান।

একজন সাধারন পিপড়ার বয়ান।

কিশোরী পিপড়ার বয়ান।



আফ্রিকাতে আমাদের মধ্য এক জাত আছে যাদের একমাত্র আহার মাংস! মাংস ভিন্ন অন্য কিছু মুখে রুচে না। দক্ষিণ আফ্রিকার বিশাল গভীর জঙ্গলে তাদের বাস। কথা হচ্ছে জঙ্গলে বাস বললেও ভুল হবে আসলে এরা যাযাবর। তোমাদের মানূষের মাঝে যেমন বেদুয়িনরা, আমাদের মাঝেও তেমনি এরা। এরা কখনই এক জায়গায় কয়েক মাস স্থির থাকে না। অবশ্য আসল দুষ এদেরও না। মাংসাসী হবার কারনে, এদের আসলে খাবারের অভাব হয় হর হামেশাই। তাই জায়গা বদল করে এরা খাবার জোগাড় করে। এরা যখন এক জায়গা থেকে অন্য যায়গায় যায়, তখন দল বেধে যায়। লাখ লাখ পিপড়া এক সাথে মার্চ পাস্ট করতে করতে রওয়ানা হয়। বিপদ হলো তাদের জন্য, যারা ওই সময়ে এদের সামনে পড়ে। সে যেই হোক, হাতি, ঘোড়া, মহিষ, মানুষ যাকেই সামনে পাবে সাঁড়াশির মতো নখ নিয়ে সবাই সেই প্রানীকে ঘিরে ধরবে। আর যখন এরা পাগল প্রায় হয়ে আক্রমন চালায়, তখন আক্রান্তের বাচার সম্ভাবনা থাকে খুব কম। কোন ভাবেই এদের দমীয়ে রাখা যায় না। একের পর এক মারা গেলেও এরা কুচ পরোয়া নেহি, বলে আক্রমন অব্যাহত রাখে। আক্রান্ত প্রানীকে হত্যা পর্ব শেষ হলে তার মাংসের ভোজ পর্ব চলে। আর এই আক্রমনের আগে আগে বেশ কদিন পর্যন্ত হয়তো এরা সবাই উপোস ছিলো, তাই খাবার খায় এরা পাগলপারা হয়ে। কয়েকটা হাড্ডী হয়তো শেষমেশ স্মৃতি হিসাবে রেখে দেয়! না হলে রক্ত, মাংস, এমনকি চামড়া অবধি খেয়ে সাফ করে ফেলে। আমাদের এই জাতকে আসলে আমি নিজেও পচন্দ করি না। খাই খাই স্বভাব কোন সময় ই ভালো ফল এনে দেয় না। আর এর জন্য তোমাদের মানুষরা আমাদের খুব বড়ো শত্রু ভাবো। অনেক সময় তো মশা মারতে কামান দাগার মতো, অদের মারতেও কামান দেগে বসো। কিন্তু মশা ছোট বলে পালিয়ে যায়, আর এদের কামান মেরে শেষ করা যায় না। এদের গতিপথের সামনে আগুন ধরিয়ে দিলে এরা দলে দলে ঝাপ বেধে সেই আগুনে ঝাপিয়ে পড়ে আর আগুন নিভিয়ে দেয়! আত্মাহুতির এই নমুনা আর কোন প্রানী দেয় কিনা জানা নেই আমার। কিন্তু আফসোস আমাদের মাঝে মরার পরে আর কবর দেবার অথবা পোড়ানোর বিধান নেই বিধায়, যে যেভাবে মরে সে অভাবেই পরে থাকে। পরে থাকে কথাটা সত্য না, তখন অন্য পোকারা, পাখিরা খেয়ে ফেলে। মজা হচ্ছে এই পিপড়া যখন যেদিকে আক্রমন করে সেই এলাকার বাঘ মহিষে এক ঘাটে জল খায়! মানে এদের উপস্থিতি টের পাওয়া মাত্র উরধশ্বাসে দৌড় শুরু করে। কিন্তু দৌড়ে যাবে কই? একবার কাছে পেলেই দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ, বলেই শুরু হয় জ্বলাতন। আর মানুষের সামনে পড়লে কি করে? কিচ্ছু করে না এরা কাউরে ডরায় না, মানুষও এদের ডরায়। আজ পর্যন্ত এদের সামলাবার কোন যুক্তি মানুষ বের করতে পারে নি।


মানুষের মতো করে মাইল আর কিমি তে নয়, আমরা আমাদের রাস্তা মাপি পায়ে পায়ে!! যখন চলতে থাকি তখন শরীর থেকে ফেরোমোনেস নামক এক ক্যামিকেল পায়ের মাধ্যোমে রাস্তায় লেগে থাকে। কিছুটা গন্ধ শুকে আর কিছুটা হিসাবের জোড়ে। যেখানে খাবার খুজে বের করি, সেখান থেকে আবার আমাদের ঘরে ফিরে আসি কত পা গিয়েছিলাম সেই হিসাব করে। এটা কিছুটা ভুল শুনাবে, যদি বলি আমরা পিঁপড়েরা আকাশ দেখে দিক নির্ণয় করি। কারন আমাদের দৃষ্টি শক্তি খুবই ক্ষীণ। কিন্তু আশ্চর্য এইযে, মরুভুমিতে আমাদের যে স্বজাতি রয়েছে হয়তো আলো ব্যবহার করেই তারা তাদের রাস্তা নির্ণয় করে। মজার কথা হচ্ছে, তোমাদের মানুষের মতো করে আমরা আমাদের নিজ গোত্রের সাথে মারামারি করি না, হাজার হাজার মাইল দূরে গিয়েও যদি দেখি সে একই জাতের তবে কখনই মারামারি করি না, এন্টেনায় এন্টেনা লাগিয়ে বাতচিত করে ফেলি প্রথমেই। জিজ্ঞেস করে নেই কোন কলোনি থেকে তার উদয়, মায়ের নাম জানে কিনা ইত্যাদি ইত্যাদি।

শুধুমাত্র ইউরোপ, আমেরিকা আর জাপানে আমাদের যে আধিক্য রয়েছে আমাদের হাতে যদি পারমানবিক কোন শক্তি থাকতো এই দুনিয়ার দফা রফা করে দিতে আমাদের সময় লাগতো মাত্র ৭ দিন! এই বিশাল এলাকা জুড়ে আমাদের যে স্বজাতি তাদের স্বমহিমায় উজ্বল তাদের নাম আর্জেন্টাইন পিপড়া(Linepithema)



তোমরা মানুষেরা ভাবো আমাদের জবান নাই। কিন্তু মানুষের মাঝেই পিপড়া মানব নাম পেয়ে যাওয়া এক ব্যক্তি, তার মানব সমাজের নাম ডঃ উইলসন। উনি করছেন কি সারাদুনিয়া ঘুরে ঘুরে ৫০০ জাতের পিপড়া নিজ চোখে দেখে দেখে গবেষনা করছেন। তিনি দেখলেন আমাদের এক স্বজাতি ভাই রেড হারভেস্টার এদের ধরতে গেলে এরা বিকট চিৎকার করে সাহায্যের জন্য অন্যদের ডাকে। মৌমাছিদের মতো করে কিছু পিপড়ে তাদের পেঠের মাঝে মধু লুকিয়ে রাখে। খাবারের অভাবে সেই মধু খাওয়া হয় এক সময়ে। কেউ কেউ আছে যার ছোট ছোট পাথড় ছুড়ে মারতে জানে। তাছাড়া বাসা বানানর ক্ষেত্রে আমাদের বিভিন্নতা রয়েছে। গাছের মগডালে বাসা বানাতে গিয়ে সামিয়ানার একটা ভাব নিয়ে আসে অনেকেই। পিপড়া হিসাবে আমরা কিভাবে সময় মাপি অথবা পায়ে পায়ে কিভাবে খাবার জোগাড় করি সে নিয়ে তোমরা মানুষেরা যে গবেষনা করছো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তা আবার কাগুজে জার্নালে ছাপিয়েছো বেশ কবার। একবার বের করে ফেলতে পারলে তোমাদের মানূষের অনেক কাজই কিন্তু সহজ করে দেবে আমাদের এই টেকনোলজী।

পিপড়া হিসাবে তোমাদের সাথে অনেক উচিত অনুচিত বাক্য বললাম হে মানুষেরা সুখে থাকো তোমরা সকলে মিলে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×