somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে যাব পাহাড়ে..আহারে ! আহারে ! : খাগড়াছড়ি

২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪ জন নিহত হয়েছে এবং ৩০ জনের মতো আহত । পড়ে আতঁকে উঠলাম । এত সুন্দর জায়গা..চারিদিকে সবুজ আর সবুজ...সবুজের মাঝখানে সুউচ্চ পাহাড়ী টিলা । গত মাসের ২৪-২৬ মার্চ গিয়েছিলাম খাগড়াছড়ি । সাথে শ্যালক শান্তু এবং ইয়াদ । কমলাপুর বাস কাউন্টার থেকে এস.আলম বাসে উঠেছিলাম ২৫ তারিখ রাত ১২ টার দিকে । বাসে উঠেই ঘুম । খুব ভোরে ঘুম ভেঙে দেখি বাসের বাইরের দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে । বাস এগিয়ে চলছে আঁকা বাঁকা পাহাড়ী পথ ধরে । চোখ জুড়িয়ে গেল । শাঁই শাঁই করে পেরিয়ে গেলাম সবুজ উপত্যকা । এক সময় বাস আমাদের নামিয়ে দিল পর্যটন মোটেলের সামনে । মোটেলটি খুব সুন্দর । পাশেই চেংগী নদী । ভ্রমণকারীদের জন্য সবধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে । নাস্তা সেরে একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম খাগড়াছড়ি শহরে । খাগড়াছড়ি শহরে এসে একটি অটো ভাড়া করলাম । অটো-এর ড্রাইভারই আমাদের গাইড । প্রথমে গেলাম আলুটিলা । আলুটিলা খাগড়াছড়ির একটি প্রধান পর্যটন কেন্দ্র । আলু টিলা থেকে সমগ্র খাগড়াছড়ি শহর দেখা যায় । আলুটিলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা । গুহাটি প্রায় ১০০ মিটার লম্বা এবং পাহাড়ের পাদদেশে অবস্হিত । বেশ খাড়া সিঁড়ি ভেঙে গুহার মুখে আসলাম । আগেই এন্টি ফি ৫ টাকা দিয়ে নিয়েছিলাম তিনটি মশাল । মশাল জ্বালালাম । গুহার ভিতর বেশ ঠান্ডা । একটা ঝিরি বয়ে চলছে গুহার ভিতরে । মশাল হাতে নিয়ে গাইডের পেছন পেছন গুহায় ঢুকলাম । প্রকৃত এডভ্যান্চোর-এর স্বাদ পেলাম । প্রায় মিনিট বিশেক পরে গুহা থেকে অন্য পথ দিয়ে বের হয়ে পড়লাম ।

রিছাং ঝর্ণা : খাগড়াছড়ির রানী বলা যায় রিছাং ঝর্ণাকে । সুউচ্চ পাহাড় থেকে নেমে এসেছে রিছাং ঝর্ণাটি । রিছাং ঝর্ণা পর্যন্ত যাওয়া বেশ কষ্টকর । বেশ খানিকটা পথ ট্যাকিং করতে হয় । চড়াই উৎরাউ পার হতে হয় । কিন্ত,ঝরণার জলে একবার গোসল করলে সব অবসাদ দুর হয়ে যায়..



আলুটিলা থেকে খাগড়াছড়ি শহর



আলুটিলা গুহার অভ্যন্তরে ।



রিছাং ঝর্ণার পথে ।



রিছাং ঝর্ণা



চেংগী নদী



নিউজিল্যান্ড

বিকালে চলে এলাম শহরের প্রান্তরে অবস্হিত নিউজিল্যান্ড-এ । চারিদিকে নীলচে পাহাড় মাঝখানে সবুজ ধানের ক্ষেত । এখানে একসময় একটি ক্যাফেটেরিয়া ছিল । আমরা গিয়ে পাইনি ।

সিস্টেম: খাগড়াছড়ি শহরে অবস্হিত একটি উপজাতী রেস্টুরেন্ট ।



দেখতে দেখতে দিন ফুরিয়ে এল খাগড়াছড়িতে । চলে এলাম আবার সেই কোলাহলপূর্ণ ঢাকায় কিন্তু মনের মনিকোঠায় রয়ে গেল একটি সতেজ অনূভূতি ।

খাগড়াছড়ি ভ্রমণের আরো ছবি ও ভ্রমণ বিষয়ক তথ্য জানতে হলে লগ ইন করুন ।

ফোকাস বাংলাদেশ



৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×