নদীর নাম সোমেশ্বরী........
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নদীর নাম সোমেশ্বরী । আহা ! কি সুন্দর নাম ! পাহাড়ী নদী সোমেশ্বরী । নেত্রকোনার সুসং দুর্গাপুরের বিরিশিরিতে এই নদী দেখে চোখ জুড়িয়ে গেল । পাহাড়ী নদী যে রকম হয়,ঠিক সে রকমই এই নদী । শীতের শুরুতে পানি কমে যায় । কিন্তু,বর্ষাকালে এ নদী যেন সদ্য যৌবন প্রাপ্তা । উচ্ছল,প্রাণবন্ত । কি জানি কবে এই নদীর জন্ম ? আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের পাহাড়ী এলাকা থেকে নেমে এসেছে এই স্রোতস্বিণী । অক্টোবর মাস ২০১০ । আমাদের মাথার উপর মেঘহীন নীল আকাশ । দু-একটি নিঃসংগ চিল রোদের রং পাখায় মেখে অনেক উপর দিয়ে উড়ছে । নদীতে নীল আকাশের ছায়া পড়েছে । দুরে পাহাড়ের নীল কালচে অবয়ব । চারিদিকে উজ্জ্বল মায়াবী আলোর খেলা । পাহাড় ও নদী যেন এখানে মিতালী পেতেছে...আমার ক্যামেরা ব্যস্ত হয়ে উঠল ।


সোমেশ্বরী

বাংলাদেশ-ভারত বর্ডার

আদিবাসী গারো


চিনামাটির খনি,দুর্গাপুর,নেত্রকোনা
বিরিশিরি ভ্রমণ বিষয়ক আরো তথ্য জানতে হলে ভিজিট করুন
ফোকাস বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন