somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা কাল মেয়ের উপাখ্যান

০৫ ই মে, ২০১৫ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাতে যখন নিলুয়া বাতাসের দোলায় স্বপ্নের পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে সুদর্শন রাজপুত্র উড়ে যায় কাল মেয়ে কমলার মাথার উপর দিয়ে, তখন কমলা হা করে তাকিয়ে দেখে সম্মুখ পানে উড়ে যাওয়া রাজপুত্র কে আর ভাবে এই রাজপুত্র তার জীবনের সঙ্গী কোন দিনও হবে না কারণ সে তো কাল।
মা বলে কালই ভাল, রবীন্দ্রনাথ বলে কৃষ্ণকলি কিন্তু কমলা বলে ছাই, কাল সে আবার সুন্দর হয় কি করে??? রাজপুত্র একবারও তাকিয়ে দেখেনা তার মুখপানে।
গতরাতের মত এমন হাজার স্বপ্ন আসে কমলার নিদ্রায়। পাশের বাড়ির সুমন দাদা দেখতে খুব সুন্দর। স্বপ্নে উড়ে যাওয়া রাজপুত্রের মত সুন্দর। সুমন দা যেদিন কমলার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছিল সেদিন খুব ভয় পেয়েছিল কমলা আর চিঠিখানা খুলে তার ভয় পরিণত হয়েছিল কষ্টে। চিঠির উপরে লেখা ছিল শকুন্তার জন্য।
শকুন্তলা কমলার খুব কাছের সখি। অত্র এলাকায় সর্বোচ্চ সুন্দরী এবং আবেদনময়ী ও বটে। শকুন্তলা খুব ভাল মত জানে এ কথা, তাতে তার দম্ভও কম নয়।
সুমন দা শকুন্তলাকে পাবার জন্য নিজের হাত কেটেছে তিন বার।। তাতে রক্তপাত হলেও শকুন্তলার মনে রক্তের পরমানুও ঝরাতে পারেনি। শকুন্তলার ধারনা তার জন্য আরও সুন্দর পাত্র অপেক্ষা করছে খামখা তিনবার এসএসসি ফেল করা সুমনের সাথে প্রণয় করে লাভ কি তার। কিন্তু কমলা এ কথা কখনো চিন্তা করেনা। কমলা ভাবে সুমনদা দেখতে কত্ত সুন্দর কিন্তু তারপরও তার কপালে নেই কারণ সে তো কাল। ঈশ্বরের কাছে কত্তই না প্রার্থনা করে কমলা। ঈশ্বর আমি যদি জীবনে একটিও ভাল কাজ করে থাকি তার ফল হিসেবে আমাকে সুমন দা উপহার দাও।। কিন্তু ঈশ্বরতো পাষান হৃদয় এমন সাধাসিধা আকুতি আরও কয়েককোটি জমে আছে তাঁর ইনবক্সে। কে চেক করে দেখে বল??? ভেস্তে যাক দুনিয়া। ঈশ্বর ভাবেন সুনামি হল, যুদ্ধ হচ্ছে কত্ত মানুষ মারা যাচ্ছে তাতেই দেখছিনা আর এ কোন কমলার আকুতি ।।পূজা প্রতিদিনই দেয় কমলা। কাজ আজ অব্দি হয়নি তবে হয়ে যাবে। ঈশ্বরের পাষাণ হৃদয় গলবেই।(চলবে)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×