somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়তে শেখাবে আমায়

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিশু পাপাই দোলনায় দোলে। মায়ের মুখ দেখে, বাবার আশায় ভরা চোখ দেখে। তারপর চোখবুজে মানুষ দেখে, ঘুরতে থাকা চরকি দেখে, টিকটিকি দেখে। তারপর একটু মাড়িহাসি হেসে উঠে।
পাপাই ঘরে বসে পুতুল নিয়ে খেলে । মায়ের হাসি দেখে বাবার আশায় ভরা চোখ দেখে, নিজের শিশ্ন ধরে দেখে তারপর পুতুলেরটা খুঁজে পায় না। জানালা দিয়ে পাখি দেখে। আবার দুদাঁতমাড়ি হাসি দিয়ে খিক খিক করে উঠে ।
শিশু পাপাই জানালার ধারে বসে থাকে। বর্ণমালার বইটা ছিঁড়তে থাকে। কখনো হাত দিয়ে ছিঁড়ে তো কখনো দাঁত দিয়ে। তারপর চোখ বড় করে বসে থাকা কাক দেখে । বইয়ের পাতার পাখিটার সাথে ওটার মিল খুঁজে পায়। আগ্রহ নিয়ে ‘মাম্মা মাম্মা’ বলে ডাকে। মা আনন্দে পাশে এসে দাঁড়ায়, কোলে তুলে চুমু খায় । ততক্ষনে কাকটা উড়ে চলে যায়। বিস্ময়ে কাককে উড়তে দেখে পাপাই এর চোখ আরো বড় হয়ে যায়।
শিশু ইস্কুলের বেঞ্চে বসে ডানা মেলা চিল আজই প্রথম দেখেছে। সেটা কাকের চেয়েও বড় পাখনা মেলে উড়ে। তারপর স্যার কান ধরে হোমোয়ার্কের খাতায় বন্দী করে ফেলে। বিশাল চিল আর দেখা হয় না পাপাই এর। পাশে বসে থাকা মিমো’কে স্যার বাহবা দেয়। পাপাইয়ের পাখি সেদিনটার জন্য উড়ে চলে যায় অনেক দূরে।
পাপাই কুঁজো হয়ে হাটে । মাথা উচিয়ে আজ পাখি দেখা হয় না অনেকদিন। তারপর রাস্তার ধারে আহত চড়ুই পড়ে থাকে। দেখে খিক খিক করে হাসে ।“মাম্মা মাম্মা- ওটা উড়তে পারে না,খিক খিক” মা ছেলের ভেতরের নৃশংস দিক আবিষ্কার করে। বাবার সাথে এ ব্যাপারে পরামর্শ করে। বাবা জানালার কপাট বন্ধ করে দেয়। তারপরও পাপাই জানালার ফুটো খুঁজে পায়।
আজ বদ্ধ জানালার ফুটো দিয়ে পাপাই জ্বালালি কবুতর দেখেছে। ওটা ধূসর পাখা নিয়ে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। তারপর সন্ধ্যা নেমে আসে। ফুটোয় আর কোন পাখি ধরা দেয়া না। তারপর পাপাই কাগজ কলম নিয়ে একটা ছড়া লিখে । ‘ পাপাই সোনা উড়তে চায় , মাম্মা পাপ্পা শেখাবে আমায়?’ কবিতা মাম্মা দেখে । মাম্মা পাপ্পা কে দেখায়। দুশ্চিন্তার শেষ নেই। হোমওয়ার্ক বাকি রেখে ছেলে কবিতা লেখে!! তারপর বাবা জানালার ফুটোটাও বন্ধ করে দেয়।
তারপর পাপাই একজন মানুষ হয়ে উঠে। সূর্যের মত তেজ নিয়ে মাম্মা-পাপ্পার মুখ আলোকিত করে। পাপাই খোলা মাঠে বসে খেলতে থাকা শিশুদের দেখে, উড়ে চলা পাখিদের দেখে। কাক দেখে, চিল দেখে , জ্বালালি কবুতর দেখে। তারপর মনে মনে খিক খিক করে হাসে। মানিব্যাগ দেখে তা থেকে ক্রেডিট-ডেবিটকার্ড বের করে দেখে। আবার পাখিদের দেখে।
হঠাৎ তার সেই প্রথম এবং একমাত্র লেখা দুলাইনের কবিতার কথা মনে পড়ে । ‘ পাপাই সোনা উড়তে চায় , মাম্মা পাপ্পা শেখাবে আমায়?’ চোখের কোনে আফসোস জমা হয়। মাম্মা পাপ্পার দিকে রাগ হয়। -কেন মাম্মা পাপ্পা উড়তে শেখালো না আমায়? পাশ দিয়ে পাগল হেঁটে যায় । আর পাপাই এর দিকে চেয়ে হেসে গেয়ে যায় ‘ তুই পাগল তোর মনও পাগল, পাগল পাগল করিস না...’
অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। পাগল আর পাপাই ভিজতে থাকে। পাপাই একবার চারদিকে চেয়ে দেখে। পাপাই উড়তে থাকা হাওয়া দেখে, ঝরতে থাকা বৃষ্টি দেখে, গাইতে থাকা বাউল দেখে। তারপর আবার ভেজা দেহে উড়তে থাকা কাক দেখে, চিল দেখে, জ্বালালি কবুরত দেখে। সমগ্র পৃথিবীটাকে একটা পাখি বলে মনে হয় পাপাই এর । পাপাই এর মনে হতে থাকে হঠাৎ যেন পাপাই উড়তে শিখে গেছে। ঝাঁকে উড়ে চলা পাখিদের দলে অনায়াসেই সামিল হয়ে যেতে পারবে সে।
তারপর বৃষ্টিটা হঠাতই থেমে যায়। পাখিরাও যেন কোথায় হারিয়ে যায়। পাগলটাও আর পাশে থাকে না । পাপাই আবার সেই দুলাইনের কথা মনে করে। তারপর হেসে উঠে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পকেট থেকে বের করে দেখে । তারপর নতুন দুলাইন বাঁধে –
“মুক্তির পাখীরা সব উড়ে চলে যায়
তবে কে আর উড়তে শেখাবে আমায়?”



(ছবি সোর্স ঃ গুগল)





সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×