আজ মহান বিজয় দিবস . . . বাংলাদেশী মানুষের হাজার বছরের লালিত স্বপ্নের বাস্তবায়নের দিন । এক ধারাবাহিক পথ পরিক্রমায় মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালের প্রায় ৯ মাস (২৮৮ দিন) ব্যাপী এক অসম যুদ্ধের মাধ্যমে অজির্ত হয় লাল সবুজের একটি পতাকা । এই পতাকা জাতি হিসাবে আমাদের প্রদান করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ।
যে উদ্দেশ্য বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয় তা ছিল মূলত অত্যাচার, অবিচার, অন্যায়, শোষণ, নিপীড়ন এর বিরুদ্ধে এবং লাল সবুজ পতাকায় বাংলা ভাষার একটি দেশ ।
জানি না আজ এত বছর পর আমরা স্বাধীনতার কতটুকু অর্জন করতে পেরেছি । এখন রয়েছে যুদ্ধ অপরাধীদের অবাধ পদচারণা, অবিচার, শোষণ আর নিপীড়ন ।
যে বাংলা ভাষার জন্য এত কিছুর পদচারণা সেই ভাষার ব্যবহার দেখে আমি মাঝে মাঝে খুব অবাক হই । আজ ঠিক তাই আবার অবাক হলাম অন্যরকম ভাবে । মহান বিজয় দিবসের এই দিনে আমার পরিচিত অনেক বন্ধু ও পরিচিতরা আমাকে এবং তাদের বন্ধুদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাছে বাংলা ভাষায় কিন্তু ইংরেজি ফন্টে ।
একটা সময় ছিল যখন আমাদের সেই সুযোগ ছিল না বাংলা লেখার কিন্তু আজ ইউনিকোড এর বদলে আমরা যে কোন সামাজিক সাইট এবং মোবাইলফোন সহ কম্পউটারের সবর্ত্র বাংলা লিখতে পারি । বাংলায় প্রকাশিত হয়েছে লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম । তৈরি হয়েছে ইউনিকোড সমথির্ত বাংলা কী বোর্ড অভ্র ।
তাই আমি আমার সকলে পরিচিত জনকে অনুরোধ করছি ইউনিকোড এর মাধ্যমে বাংলা লেখার জন্য । দয়া করে ইরেজি ফন্টে বাংলা লিখবেন না । ইউনিকোড ব্যবহারের সুয়োগ না থাকলে ANSI Mode এ বাংলা না লিখে ইরেজি ভাষায় লিখুন ।
আমরা সবাই মোটামুটি ভাল ইংরেজি বলতে ও লিখতে পারি তাই আসুন ইরেজি ফন্টে বাংলা ভাষা লেখা পরিহার করি । আমাদের প্রিয় বাংলা ভাষা আমরা ইউনিকোড বাংলায় লিখি ।
আজ মহান বিজয় দিবসে আমি এই প্রতিজ্ঞা করছি । আপনাদেরও অনুরোধ করছি . . . ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।