আমাদের সাবেক রাষ্ট্রপিতা জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবের মৃত্যুর পর সবাই একবাক্যে স্বীকার করছেন , আজ আমরা জাতি হিসেবে অভিভাবক শুন্য । এ নিয়ে কারো কোন দ্বিমত নেই । জাতির এই ক্রান্তিকালে তার মত একজন অভিভাবকের খুব দরকার ছিল ।
আমরা জীবদ্দশায় আমাদের অভিভাবকদের মুল্যায়ন করতে এখনো শিখিনাই ।
ধরে নেয়া যাক - জীবদ্দশায় জিল্লুর রহমান সাহেব আওয়ামীলীগ এবং বি এন পি প্রধানদের বঙ্গভবন এ ডেকে পাঠিয়ে বললেন ,
আওয়ামীলীগ প্রধানকে - তুমি তোমার দলের মাঝে যেসব রাজাকার/রাজাকার পন্থী আছে তাদের বিচারের সম্মুখিন করো ।
বি এন পি প্রধানকে - তুমি তোমার দলের মাঝে যেসব রাজাকার/রাজাকার পন্থী আছে তাদের বিচারের সম্মুখিন করো এবং স্বাধীনতার দুশমন জামাত শিবির এর সঙ্গ ত্যাগ করো ।
তাহলে কি তারা উভয়ে দেশের অভিভাবক এর কথা মাথানত করে মেনে নিতেন ?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





