কোথায় যেন পড়েছিলাম আহমদ ছফা বলেছিলেন, সরলতা কী জিনিস তা পুরোপুরি বুঝতে হলে পাহাড়ি মেয়েদের কাছে যেতে হবে। পাহাড়ে গিয়ে কথাটা হঠাৎ আবারো মনে পড়লো। তবে পাহাড়ি পুরুষদের ক্ষেত্রেও কথাটা অনেকাংশে সত্যি বলে মনে হয়। ছফা তাদের কথা কেন বলেননি জানিনা। নারীর প্রতি পুরুষের স্বভাবসুলভ দুর্বলতা থেকেও হতে পারে! (ছফা শেষপর্যন্ত অকৃতদার ছিলেন একথা মাথায় রেখেই বলছি)
১৪ জুলাই দু’দিনের জন্য হুট করেই গিয়েছিলাম খাগড়াছড়ির লক্ষীছড়িতে। সাথে আরো তিনজন। তপু, মিরাজ আর এনায়েত। পাহাড়ে এর আগেও অনেকবার গিয়েছি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি আগেই দেখা হয়েছে। তবে লক্ষীছড়িতে এবারই প্রথম। বড় কথা হলো এবারের অভিজ্ঞতা (উপলব্ধিও বলা যায়) অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন।
লক্ষীছড়ির রাস্তায় হাঁটতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম পাহাড়ি মানুষগুলো ফিরে ফিরে আমাদের দিকে তাকাচ্ছে। এর অর্থ খুঁজতে গিয়ে মনে হলো শুধু আমরা নতুন বলে নয়, এ তাকানোর মাঝে আারো কিছু বিষয়ও জড়িয়ে রয়েছে। কিছুটা অবিশ্বাস, কিছুটা ঘৃণাও যে এর সাথে জড়িয়ে নেই তা জোর দিয়ে বলতে পারলাম না। এ বিশ্বাসটা আরো জোরদার হলো যখন বাঙালিদের কাছ থেকে একই প্রশ্ন বার বার শুনতে হলো, ‘আপনার কোন কোম্পানি থেকে এসেছেন?’ তার মানে কি এখানে স্বার্থ ছাড়া কেউ আসেনা? বাঙালিরা তাদের স্বার্থ হাসিল করতে গিয়েই যে পাহাড়িদের মনে অবিশ্বাস ও ঘৃণার সৃষ্টি করেছে, সে হিসাব মেলানোর চেষ্টা করলাম। আমাদের কাছে একজন ব্রিটিশ কিংবা একজন পাকিস্তানি যে অর্থ তৈরি করতো পাহাড়িদের কাছে নিজেকে সেই চরিত্রে আবিস্কার করলাম। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আর এ বোধ থেকেই কিছু প্রশ্ন মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছিল।
সংবিধানে আদিবাসী মানুষগুলোকে কেন জাতি হিসেবে স্বীকৃতি না দিয়ে উপজাতি বলা হলো? অব্যাহত দাবি জানিয়ে আসলেও কেন স্বাধীনতার ৩৮ বছর পরেও তাদের এ দাবি মেনে নেয়া হচ্ছে না? প্রায় এক যুগ হয়ে গেলেও কেন শান্তি চুক্তির বাস্তবায়ন হচ্ছেনা? জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প বসিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হলো কেন? কেন পাহাড়ি এলাকাগুলো এখনো এতটা অবহেলিত? উপজেলা সদরের বাইরে এখনো কেন তথাকথিত সভ্যতার কোনো আলো পৌঁছায়নি? একই রাষ্ট্রের অধিবাসী হয়েও কেন তারা মৌলিক অধিকার বঞ্চিত হবে? নিজেদের মাতৃভাষায় কেন তারা পড়াশুনার সুযোগ পাচ্ছেনা? এখনো কেন অব্যাহতভাবে চলছে পাহাড়ি উচ্ছেদ অভিযান? কেন পাহাড়িদের দমিয়ে রাখার জন্য বাঙালিদের ‘প্রহসনমূলক পুনর্বাসন’? পার্বত্য চট্টগ্রামকে ‘বাঙালি মুসলিম’ অধ্যুষিত অঞ্চলে পরিণত করার মাস্টারপ্ল্যান কেন নেয়া হলো? এসব কিছুতে বিুব্ধ হয়ে তারা যদি বিদ্রোহী হয়ে ওঠে সেক্ষেত্রে তাদেরকে আসলে কতটা দায়ি করা যাবে? তাহলে ‘বিচ্ছিন্নতাবাদী’ কারা- তারা না আমরা? আমার ছোট মাথায় কোনো সমাধান না পেয়ে প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল।
আমরা যার কাছে গিয়েছিলাম তার মাধ্যমে জানতে পারলাম উপজেলা সদর হাসপাতালে চারজন এমবিবিএস ডাক্তার ও একজন কনসালটেন্ট থাকলেও বর্তমানে সেখানে মাত্র দু’জন ডাক্তার আছেন। তাও তারা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছেন। এক সপ্তাহ একজন তো পরের সপ্তাহ আরেকজন। অন্যরা চট্টগ্রামে থাকেন । মাসে মাসে শুধু বেতন তুলে নিয়ে যান। আরো জানতে পারলাম লক্ষীছড়ির একমাত্র কলেজটিতে শিক্ষক আছেন মাত্র একজন! ফলে একাডেমিক ও প্রশাসনিক সব কাজই তাকে একা সামলাতে হয়। পড়াশুনার অবস্থা আন্দাজ করতে কষ্ট হলোনা।
চট্টগ্রামে ফিরে আসার আগে এক পাহাড়ি বাড়িতে যাওয়ার সুযোগ ঘটে। পরিচয় হয় সাগর চাকমার সাথে। তার আতিথিয়তায় আমরা যারপরনাই বিমোহিত। কোন পরিচয় না থাকা সত্ত্বেও তারা এতটা অতিথিপরায়ন!
শেষ মুহূর্তের এই ঘটনাটা আমাকে আরো অপরাধী করে দেয়। প্রশ্নগুলো আবারো আসতে থাকে একের পর এক- পাহাড়ি-বাঙালি সমস্যার সমাধান হবে কবে? কেন স্বার্থ ছাড়া কোন বাঙালি পাহাড়ে যাবেনা? কবে পাহাড়িরা বাংলাদেশকে তাদের নিজের দেশ বলে মনে করবে? আর কতদিন তারা আমাদের পর ভাববে? আমরা আর কতকাল শোষকের চরিত্র ধারণ করব???
আলোচিত ব্লগ
কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন
মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন
কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️






বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।