এইসব বিশ্বব্যাংক আইএমএফ বিশ্রি লাগে
ভালোবাসার মতো সব কোমল অনুভুতি কেমন ভোতা হয়ে যাচ্ছে
ফিকে হয়ে যাচ্ছে ফেলে আসা মফস্বলের ছোট্র নদী
পুঁজিবাদ সাম্রাজ্যবাদ কি সব বলে
ক্রমাগতভাবে বেকার বানাচ্ছে
আমার মতো অল্প মেধার মানুষের জন্য আর কোন
চাকুরীই থাকছেনা। বয়স বেড়ে যাচ্ছে
যারা বউ হতে পারতো তারা অন্য পুরুষের পাশে বসে
নিদেন পক্ষে টয়োটা ভিস্তায় লংড্রাইভে যাচ্ছে
আর আমি সিগারেটের খরচ জোগাতে
ছোট ভাইয়ের কাছে হাত পাতি
এইসব সাম্রজ্যবাদ পুঁজিবাদ খুব বিশ্রি লাগে
মাঝে মাঝে আমারো ইচ্ছে হয় চরমপন্থি কমিউনিস্টদের মতো
ফাঁড়ি লুট করি বেয়াড়া দাঁতাল বজ্জাত শুয়োর মজুতদারদের
রক্তে ভোতা দা’টাকে গোসল করাই
এসব পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বিশ্রি লাগে।
তবুও হাতের আঙ্গুলে কড়া পড়ার মতো
জমা হতে থাকে বয়স
আর কেবলই কমতে থাকে শোকের উচ্চারণ
সবার মতো আমিও নিশ্চিত হাটতে থাকি
সংসারের জমা খরচের গন্তব্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


