স্ত্রীর রাগারাগি এবং স্বামীর ধৈর্য্য ধারণঃ
হযরত ওমর (রাঃ) এর খেলাফত কালে এক ব্যক্তি হযরত ওমর (রাঃ) এর নিকট স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে এলেন। তিনি তার গৃহে প্রবেশ করেই শুনতে পেলেন, হযরত ওমরের স্ত্রী ওমর (রাঃ) কে কঠোর ভাষায় তিরস্কার ও নিন্দা করেছেন। অথচ তিনি নিরবে তা শুনেই চলছেন, কোন উত্তর দিচ্ছেন না। এ অবস্থা দেখে তিনি চলে যেতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এমন প্রতাপশালী খলিফার অবস্থাই যখন এমন সেখানে আমি আর কে? কিন্তু ইতিমধ্যে ওমর (রাঃ) গৃহ থেকে বের হয়ে দেখলেন, লোকটি চলে যাচ্ছেন। তিনি তাকে বললেন, ভাই! তুমি যখন আমার কাছে এসেছ তাহলে দেখা না করেই চলে যাচ্ছো কেন? লোকটা উত্তর দিলেন, হে আমিরুল মুমেনীন! যে কারণে এসেছিলাম তার সমাধান হয়ে গেছে। ভেবেছিলাম, আমার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে নালিশ করবো, এখন দেখি, আপনি নিজেই তো এ অবস্থার শিকার! তখন হযরত ওমর (রাঃ) তাকে বললেন, দেখ ভাই, আমার স্ত্রীরও আমার কাছে অধিকার আছে। সেজন্য আমি তিরস্কার নিরবে সহ্য করলাম। তাছাড়া সে আমার রান্না-বান্না, ছেলে মেয়েদের প্রতিপালন, কাপড় ধৌতসহ যাবতীয় কাজ করেন। অথচ এগুলো করা তার জন্য জরুরী নয়। তাই তার সামান্য কটু কথা মেনে নেই। তুমিও তোমার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো। সে রাগারাগি করলে একটু ধৈর্য ধারণ করিও।"
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




