somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমরা নির্যাতিত হয় ঈমান আনার কারণে। কেমনে পারে এতো সইতে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম-মুমিনদেরকে বিদ্রোহী, দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী ইত্যাদি অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা, পঙ্গু করে দেয়া (অপরাধের অজুহাতে) এসব নতুন কিছু নয়। প্রায় ৩০০০ বছর আগে মিসরের ফারাও সাম্রাজ্যের উদাহরণ কুরআন কারীমে এসেছে- সুরা আরাফ ১২১-১২৭
মুসা ও হারুন (আঃ) এর নিকট যখন সাম্রাজ্যের শ্রেষ্ঠ যাদুকরেরা পরাজিত হয়ে, ফেরাওনকে খোদা মানতে অস্বীকারপূর্বক বলল-"আমরা জগৎসমূহের প্রতিপালকের উপর ঈমান আনলাম। যিনি মুসা ও হারুনের প্রভু। তখন ফেরাওন বলল- তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান এনেছ! এটা নিশ্চয় ষড়যন্ত্র, যা তোমরা করেছ দেশের লোকদের বিরুদ্ধে তাদেরকে দেশ থেকে বের করে দেবার জন্য, শীঘ্রই তোমরা এর পরিণতি জানতে পারবে। তোমাদেরকে পঙ্গু করে দেব, সবাইকে ফাসিতে ঝুলাব। ঈমানদারেরা (যাদুকর) বলল- নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব।আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে আমরা ঈমান এনেছি আল্লার নিদর্শন সমূহের প্রতি যা আমাদের নিকট এসেছে।"
ঐতিহাসিক বর্ণনায় রয়েছে - যাদুকরদের সর্দার মুসলমান হয়ে যাবার পর প্রায় ৬লক্ষ লোক ঈমান এনেছিল। তখন ছিল যাদুবিদ্যার উৎকর্সের যুগ।সবচেয়ে বড় যাদুকর বিপুল প্রভাবের অধিকারী ছিল। এত লোক মুসলমান হয়ে যাবার কারণে ফেরাউনের একটা বিরাট বিরোধী দল দাড়িয়ে গেল।
সে -তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান এনেছ!- বলে একথা বুঝানোর চেষ্টা করল যে আমিও মুসাকে সত্য বলে মেনে নিতাম, এবং তোমাদেরকে ঈমান আনার অনুমতি দিতাম।কিন্তু তোমরা তাড়াহুড়া করলে আর প্রকৃত ঘটনা না বুঝেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেলে।
অন্য দৃষ্টিতে, ফেরাউন তার ভয়কে গোপন করে একজন ধুর্ত ও বিজ্ঞ রাজনীতিকের ভঙ্গিতে যাদুকরদের উপর বিদ্রোহমূলক অপবাদ আরোপ করল যে তোমরা মুসা এর সাথে গোপন ষড়যন্ত্র করে এ কাজটি নিজের দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করেছ।
(এগুলো বর্তমান বিশ্বের সাথে মিলিয়ে দেখবেন। কাশ্মীরসহ বিভিন্ন স্থানে অবৈধ আধিপত্যবাদীদের এবং মিডিয়ার কথার সাথে মিলে)।
ফেরাউন এই দুরাবস্থার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল। তার উৎপীড়নমুলক শাস্তি অন্তরাত্মাকে কাপিয়ে দেবার মত যথেষ্ট ছিল। যে যাদুকরেরা কয়েক মুহুর্ত আগেও ফেরাউনকে খোদা মানতো এবং অন্যদেরকে সেই দীক্ষা দিত। ইসলাম গ্রহণের সাথে সাথে তারা কীভাবে বলে উঠল- তুমি আমাদেরকে হত্যা কর আর যাই কর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব!!!
ইসলাম ও ঈমান(বিশ্বাস) এমন এক প্রবল শক্তি যে, যখন তা কোন আত্মায় বদ্ধমুল হয়ে যায় তখন মানুষ সমগ্র পৃথিবী ও তার যাবতীয় উপকরণের মোকাবেলা করতে তৈরী হয়ে যায়।এই ঈমানের কারণেই মুসলমানরা প্রথমে নির্যাতিত অতপর দিগ্বীজয়ী হয়েছিল। এই ঈমানের কারণেই মুসলমানরা এখন নির্যাতিত হচ্ছে অতপর দিগ্বীজয় করবে। ইনশা আল্লাহ।
ইসলামের দ্বিতীয় খলিফা আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠাতা হযরত ওমর ফারুক রাঃ বলেন- আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা, আমরা এতদ্ব্যতীত অন্যকোথাও সম্মান খুঁজলে অপমানিত হবো।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×