somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীবাদী আন্দোলনের হাল-হাকিকত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক নারী জাগরণবাদী নারী জাগরণের ব্যাখ্যা করছেন পুরুষ ও নারীর মধ্যে শ্রেণী সংগ্রাম হিসেবে। যেটা সমাজের জন্য শুভকর নয়।
আমাদের দেশের পত্রপত্রিকায় ধর্ষণের খবর খুব ফলাও করে ছাপা হচ্ছে। যাকে বলা চলে ধর্ষণ সাংবাদিকতা। আমার মনে হয় এই ধর্ষণ-সাংবাাদিকতাও ধর্ষণ বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
নারী জাগরণের অর্থ দাঁড়িয়েছে বাইরে চাকরি করার ইচ্ছা;
আগে মহিলারা যে পরিমাণ বাইরে কাজ করতেন, এখন তার চেয়ে বেশি সংখ্যায় কাজ করছেন। আসছেন পুরুষের সান্নিধ্যে। যেটা তারা আগে আসতেন না। তাই বাড়ছে মেয়েদের ক্ষেত্রে যৌন হয়রানি ও বলাৎকারের মাত্রা।
(যুগান্তর, ২০ জানুয়ারি ২০১৮), জাতিসঙ্ঘে কর্মরত নারী কর্মচারীদের যৌন হয়রানি করছেন ওই সংস্থার ঊর্ধ্বতন পুরুষ কর্মকর্তারা। কিন্তু চাকরি হারাবার ভয়ে নিম্নপদস্থ মহিলা কর্মচারীরা এর প্রতিবাদ করছেন না।
জাতিসঙ্ঘ বাংলাদেশে অবস্থিত নয়। জাতিসঙ্ঘের মতো প্রতিষ্ঠানে কেন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে, সেটা ব্যাখ্যা হওয়া প্রয়োজন। নিশ্চয় জাতিসঙ্ঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধীন নারী কর্মচারীদের যৌন নির্যাতন করছেন নারী জাগরণ বন্ধ করার লক্ষ্যে নয়।
নারী নির্যাতন কেবল যে বাংলাদেশেই বেড়েছে এমনও নয়।
নারী নির্যাতনের সাথে নারী জাগরণ রোধ করার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না।

আমাদের দেশে এখন কিছু সংখ্যক এনজিও প্রচার করছে, মেয়েরা হলো গৃহবন্দী। আর এই গৃহবন্দিতার কারণ হলো, এ সমাজ পুরুষশাসিত। কিন্তু মানুষ স্তন্যপায়ী প্রাণী। মানব শিশু মাতৃদুদ্ধ পান করে বড় হয়ে ওঠে। মায়েরা সন্তানের প্রতি বিশেষ মায়া মমতা অনুভব করেন। তাদের গৃহে থাকতে হয় এই কারণেও। এটা পুরুষের কোনো ষড়যন্ত্র নয়। অন্যান্য স্তন্যপ্রাণীর ক্ষেত্রে সাধারণত মায়েরা এককভাবে করে সন্তান পালন। কিন্তু মানুষের ক্ষেত্রে জনক জননীকে সাহায্য করেন সন্তান প্রতিপালনে। যে পিতা এটা করেন না, তিনি সমাজে হন নিন্দিত।
নারীর ক্ষমতায়ন কথাটাও খুব বেশি করে বলা হচ্ছে। যা থেকে মনে হয়, আমাদের দেশে নারীরা ছিলেন এবং এখনো বহুল পরিমাণে আছেন ক্ষমতাহীন। আমার পিতার কোনো গুরুতর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে, সে বিষয়ে আমার মাতার সাথে আলোচনা করতেন। আমার মনে হয় গড়পরতা পরিবারে মাতা-পিতার সম্পর্ক এ ক্ষেত্রে একই রকমই ছিল। সংসারে নারীর কোনো কথা বলার অধিকার ছিল না। এই ধারণা যথার্থ নয়। কতিপয় পরিবার ছাড়া সব পরিবারের কর্তা তার গিন্নির কথা-মন রেখে চলতো।

পুরুষ ও নারীর মধ্যে কায়িক শক্তির পার্থক্য আছে। গড়পরতা একজন পুরুষ একজন নারীর থেকে কায়িক শক্তিতে শক্তিমান। একজন পুরুষ যত সহজে একজন নারীর ওপর বল প্রয়োগ করতে পারেন, একজন নারী তা পারেন না।
পুরুষ ও নারীর কায়িক শক্তির পার্থক্য তর্কের বিষয় নয়। তাই আমরা দেখি ছেলে ও মেয়ের অলিম্পিক পৃথকভাবে হতে; একসাথে অর্থাৎ একত্রে অনুষ্ঠিত হতে নয়। অন্তত এখন পর্যন্ত তা করা হচ্ছে না।
খেলাধুলার ক্ষেত্রে দেখা যায় ছেলেরা যে পরিমাণ ভারোত্তোলন করতে পারছে, মেয়েরা তা পারছে না। ছেলেরা যে পরিমাণ ভারী বস্তু যতদূরে নিক্ষেপ করতে পারছে, মেয়েরা তা পারছে না। কিন্তু মেয়েরা অনেক অল্প বয়সে ছেলেদের চেয়ে সুন্দর করে সাজ-পোশাক পরতে পারে। ছেলেদের চেয়ে মেয়েরা অনেক কম বয়সে গুছিয়ে কথা কলতে পারে। ছেলেরা জীবাণুজনিত অসুখে যে হারে মারা মারা যায়, মেয়েরা তা যায় না।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×